shono
Advertisement
Gautam Gambhir

আইপিএলের 'চ্যাম্পিয়ন' দলের মালিক হওয়ার প্রস্তাব গম্ভীরকে! টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়বেন?

বিশ্বকাপ অভিযানের মধ্যেই ভারতের কোচের জন্য নয়া প্রস্তাব নিয়ে হাজির আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। শুধু মেন্টর নয়, পাশাপাশি দলের কিছু শতাংশ মালিকানারও দেওয়া হতে পারে গম্ভীরকে।
Published By: Arpan DasPosted: 01:07 PM Feb 17, 2026Updated: 03:25 PM Feb 17, 2026

গৌতম গম্ভীরের কোচিংয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের তিনটে ম্যাচের তিনটেতেই জয়। বিশ্বকাপ অভিযানের মধ্যেই ভারতের কোচের জন্য নয়া প্রস্তাব নিয়ে হাজির আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। শুধু মেন্টর নয়, পাশাপাশি দলের মালিকানার কিছু শতাংশ স্বত্বও দেওয়া হতে পারে গম্ভীরকে। প্রশ্ন হল, তিনি কি দায়িত্ব নিতে পারবেন?

Advertisement

এর আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর আমলে চ্যাম্পিয়নও হয় নাইটরা। এবার প্রস্তাব এসেছে আরেক 'চ্যাম্পিয়ন' দল থেকে। প্রথম সংস্করণের পর আর আইপিএল জিততে পারেনি রাজস্থান রয়্যালস। এবার খোলনলচে বদলাতে চলেছে রাজস্থানের। আর সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য ভাবা হচ্ছে গম্ভীরকে।

জানা গিয়েছে মালিকানা বদলাচ্ছে রাজস্থানের। নতুন যারা মালিক হতে চলেছে, তারা গম্ভীরকে তিনটি দায়িত্বের জন্য ভাবছেন। দলের সিইও, মেন্টর ও অংশীদার হিসেবে যোগ দেওয়ার জন্য গম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, 'রাজস্থান রয়্যালসের মালিকানার বড় অংশ নতুন মালিকদের হস্তান্তর করা হচ্ছে। এখনও সেই প্রক্রিয়া চলছে। রাজস্থানের নতুন মালিকদের একজন গম্ভীরকে দলের ২-৩ শতাংশ মালিকানার সঙ্গে মেন্টর ও সিইও-র দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন।"

তবে রাজস্থান আগ্রহী থাকলেও গম্ভীরের পক্ষে এই দায়িত্ব গ্রহণ করা সম্ভব নয়। ভারতের কোচ হওয়ায় কোনও আইপিএল দলের সঙ্গে সরাসরি তিনি যুক্ত হতে পারবেন না। এমনকী মালিকানাও থাকতে পারে না। তাছাড়া ভারতীয় দলের কোচ হওয়ার জন্য গম্ভীর নাইটদের মেন্টরশিপ পর্যন্ত ছেড়ে দেন। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। ফলে তিনি ভারতের কোচিং ছেড়ে রাজস্থানের দায়িত্ব নেবেন, সেরকম সম্ভাবনা কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement