shono
Advertisement
Gautam Gambhir

আইপিএল পরই টেস্ট, ঠাসা সূচিতে অখুশি গম্ভীর-গিল! 'প্ল্যান বি'তে নতুনদের সুযোগ দেবে বোর্ড

অতি ক্রিকেটে জেরবার গৌতম গম্ভীর। আইপিএল শেষ হলেই ভারতের টেস্ট ম্যাচ। হাতে একেবারে সময় নেই। ঠাসা সূচিতে অখুশি কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। যে কারণে টেস্ট দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া।
Published By: Arpan DasPosted: 11:15 AM Apr 21, 2026Updated: 12:44 PM Apr 21, 2026

অতি ক্রিকেটে জেরবার গৌতম গম্ভীর। আইপিএল শেষ হলেই ভারতের টেস্ট ম্যাচ। হাতে একেবারে সময় নেই। ঠাসা সূচিতে অখুশি কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। যে কারণে টেস্ট দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে আকিব নবি, দেবদত্ত পাড়িক্কলের মতো একাধিক নতুন মুখকে দলে জায়গা দেওয়া হতে পারে।

Advertisement

৩১ মে আইপিএলের ফাইনাল। কোন দুই দল ফাইনালে নামবে সেটা সময়ই বলবে। এদিকে ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের দিন কুড়ির মধ্যে আইপিএল শুরু হয়েছে। আবার সেই টুর্নামেন্ট শেষের একসপ্তাহের মধ্যে দেশের মাটিতে টেস্ট ম্যাচ। ফলে অনেক ক্রিকেটারই বিশ্রাম পাবেন না। অতিরিক্ত ক্রিকেটের ধকলে চোট-আঘাতের সম্ভাবনাও থাকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এত ঠাসা সূচিতে যথেষ্ট বিরক্ত গম্ভীর ও গিল। এর আগেও এত ঘন ঘন ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন। সেক্ষেত্রে বিসিসিআইয়ের নির্বাচকরা 'প্ল্যান বি'তে যেতে পারেন। সেটা হল, ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ।

সেক্ষেত্রে জশপ্রীত বুমরাহ, শুভমান গিল, কেএল রাহুল, এমনকী রবীন্দ্র জাদেজাকেও বিশ্রাম দেওয়া হতে পারে। বিশেষ করে বুমরাহ টানা ক্রিকেট খেলে চলেছেন। বোর্ডের এক সূত্রের বক্তব্য, "আফগানিস্তানের বিরুদ্ধে খেললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও পয়েন্ট আসবে না। তাই ওয়ার্কলোডের বিষয় মাথায় রাখতে হবে। এখন ওয়ানডে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লেয়ারদের ফিট থাকা দরকার। তাছাড়া এত দ্রুত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মানিয়ে নেওয়া মুশকিল। আমাদের কোচ ও অধিনায়ক এই নিয়ে খুবই সরব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement