shono
Advertisement
Vaibhav Sooryavashi

বৈভব-যশস্বীদের 'শায়েস্তা' করা হোক! বিসিসিআই-আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারেরই

কিন্তু কেন?
Published By: Arpan DasPosted: 12:20 PM Aug 26, 2026Updated: 12:20 PM Aug 26, 2026

ভারতীয় ক্রিকেটের নতুন তারা বৈভব সূর্যবংশী। অন্যদিকে যশস্বী জয়সওয়ালও টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। এই দু'জনকেই 'শায়েস্তা' করা হোক। এমনটাই আর্জি ভারতেরই প্রাক্তন ক্রিকেটারের। তিনি আর কেউ নন- সঞ্জয় মঞ্জরেকর। সোশাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই ও আইসিসি'র আবেদন করলেন সঞ্জয়।

Advertisement

কিন্তু ব্যাপারটা কী? হঠাৎ কেন দেশেরই দুই তরুণ তারকাকে নিয়ে খড়্গহস্ত প্রাক্তন ক্রিকেটার? সম্প্রতি শ্রীলঙ্কায় টেস্ট চলাকালীন যশস্বী প্রতিপক্ষ ক্রিকেটারকে হেলমেট দিয়ে গুঁতো মারেন। একইভাবে বৈভবও এর আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে ঝামেলা পাকায়। সেই জন্য দুই ক্রিকেটারকে সংযত হতে বলছেন মঞ্জরেকর। আর সেই জন্য বিসিসিআই ও আইসিসি'কে সক্রিয় হওয়ার বার্তা।

এক্স হ্যান্ডেলে মঞ্জরেকর লিখেছেন, 'প্রিয় আইসিসি ও বিসিসিআই। সম্প্রতি ভারত এ দলের হয়ে বৈভব আর এবার জয়সওয়াল। ওরা যদি এরকম আচরণ করে পার পেয়ে যায়, তাহলে ওরা বারবার সেরকমই কাণ্ডই করবে। এটা ক্রিকেটের জন্য ভালো নয়। সবচেয়ে বড় কথা, ওদের ভবিষ্যতের জন্যও সেটা ভালো নয়।'

উল্লেখ্য, কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী। শ্রীলঙ্কার পেসার অশিথা ফার্নান্ডোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ফার্নান্ডোকে গুঁতোও মারতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। আইসিসি আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। ফলে ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর। এর আগে জুন মাসে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে বিতর্কে জড়ায় বৈভব। ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ১৫ বছরের বিস্ময় প্রতিভা। তবে তাকে কোনও শাস্তি দেয়নি বিসিসিআই বা জয় শাহের আইসিসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement