shono
Advertisement
Medhavi Bidhuri

'ন্যাশনাল ক্রাশ' হয়েও আক্ষেপ! এবার কোহলির কাছে কোন বিশেষ আবদার ভাইরাল মেধাবীর?

Virat Kohli: '৬-৭' সেলিব্রেশনে ভাইরাল হওয়ার পর জীবন বদলে গিয়েছে জেন জি ক্রিকেটার মেধাবীর।
Published By: Arpan DasPosted: 09:59 AM Aug 26, 2026Updated: 01:58 PM Aug 26, 2026

একটা উইকেট, তারপর ভাইরাল সেলিব্রেশন। ক্রিকেট দুনিয়ার মন জিতে নিয়েছেন মেধাবী বিদুরি (Medhavi Bidhuri)। এবার দিল্লির জেন জি ক্রিকেটারের বিশেষ অনুরোধ 'কিং' কোহলির (Virat Kohli) কাছে। '৬-৭' সেলিব্রেশনে ভাইরাল হওয়ার পর জীবন বদলে গিয়েছে মেধাবীর। তবে একটা অপ্রাপ্তি রয়েছে। যেটা পূরণ করতে পারেন কোহলিই।

Advertisement

দিন কয়েক আগের কথা। দিল্লি প্রিমিয়ার লিগে উইকেট তোলেন মেধাবী। তারপর দু'হাত উপরে-নীচে তুলে সেলিব্রেশন করেন। যার নাম '৬-৭ সেলিব্রেশন।' জেন জি ও জেন আলফার কাছে অত্যন্ত জনপ্রিয় এই সেলিব্রেশন। টিকটক ও ইনস্টাগ্রাম রিলে রীতিমতো জনপ্রিয়। এবার ২০ বছর বয়সি মেধাবীর হাত ধরে ভারতীয় ক্রিকেটে জেন জি সেলিব্রেশন। সেই সঙ্গে 'ন্যাশনাল ক্রাশ'-এর তকমাও পেয়েছেন দিল্লির ক্রিকেটার।

রাতারাতি ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার সংখ্যা উপচে পড়েছে। ইতিমধ্যে ৮৫ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে। যুজবেন্দ্র চাহালের মতো তারকা ক্রিকেটার তাঁর সেলিব্রেশন নকল করছেন। এবার মেধাবীর বিশেষ অনুরোধ কোহলির কাছে। জেন জি ক্রিকেটার চান, বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে ফলো করুন। মেধাবী বলছেন, "আমার এখন প্রচুর ফলোয়ার হয়ে গিয়েছে। আমি চাই কোহলি আমাকে ফলো ব্যাক করুন। আমার প্রিয় ক্রিকেটারও কোহলি। কারণ উনিও দিল্লির। এছাড়া আমি মিতালি রাজের কাছে অনুশীলন করেছি।"

কোহলির ভক্ত হলেও কখনও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। মেধাবী বলছেন, "একবার দিল্লিতে উনি অনুশীলন করতে এসেছিলাম। আমি ওখানে ছিলাম। কিন্তু দেখা হয়নি।" দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলেন মেধাবী। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দক্ষ। ২০২৪-র মহিলা প্রিমিয়ার লিগের নিলামেও নাম ছিল মেধাবীর। তাঁর স্বপ্ন স্মৃতি মন্ধানার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা। কারণ বিরাট কোহলিও ওই দলে খেলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement