shono
Advertisement
India vs West Indies

'কোয়ার্টারে' যুযুধান, শক্ত 'গাঁট' ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস বদলাতে পারবে ভারত?

ভারতের প্রথম একাদশ কেমন হবে? বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংরা কি খেলবেন?
Published By: Subhajit MandalPosted: 11:23 AM Mar 01, 2026Updated: 11:23 AM Mar 01, 2026

১০ বছর আগে। সেবারও বিশ্বকাপ ছিল দেশের মাটিতে। সেবারও ফেভারিট ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ছিল নিতান্তই অজ্ঞাতকুলশীল। কিন্তু সেদিন গোটা ওয়াংখেড়েকে চুপ করিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে দেন ড্যারেন স্যামিরা। ১০ বছর বাদে আরও এক ভারচুয়াল নক-আউট। আবারও মুখোমুখি দুই দেশ। ভারতের সামনে এবার ইতিহাস বদলের হাতছানি।

Advertisement

  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
    মোট ম্যাচ ৩০
    ভারত ১৯
    ওয়েস্ট ইন্ডিজ ১০
    অমীমাংসিত ১

সার্বিক পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ খানিকটা পিছিয়ে থাকলেও বিশ্বকাপে বরাবরই তাঁরা ভারতের শক্ত গাঁট। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত তাঁরা ভারতের বিরুদ্ধে যে চার ম্যাচ খেলেছে, সেই চার ম্যাচের ৩টিই গিয়েছে ক্যারিবিয়ানদের পকেটে। একমাত্র ২০১৪ সালে মিরপুরে ক্রিস গেইলদের হারাতে পেরেছিল টিম ইন্ডিয়া। বাকি ৩ বারই হারের মুখ দেখতে হয়েছে।

  • বিশ্বকাপে মোট ম্যাচ ৪
    ভারত ১
    ওয়েস্ট ইন্ডিজ ৩
    অমীমাংসিত ০
    ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
    ২০১০ ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী
    ২০১৪ ভারত ৭ উইকেটে জয়ী
    ২০১৬ ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

এ হেন লড়াইয়ে ভারতের প্রথম একাদশ কেমন হবে? ইডেনে খোঁজখবর করে যা জানা গেল, তাতে খুব বেশি বদলের কথা ভাবছে না ভারত। রিঙ্কু সিং দলে যোগ দিলেও আজ প্রথম একাদশে তাঁর নামা হচ্ছে না। বরুণ চক্রবর্তী শেষ দুই ম্যাচে সেভাবে সাফল্য না পেলেও তাঁর উপর আস্থা রয়েছে ম্যানেজমেন্টের। সব মিলিয়ে ভারতীয় দলে বদলের সম্ভাবনা কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement