shono
Advertisement
MS Dhoni

ধোনির উপস্থিতিতে স্কোরবোর্ডে সাতের ছড়াছড়ি, ইংল্যান্ড-বধের পরই ভাইরাল 'থালা ফর আ রিজন'

ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারানোর ম্যাচের সঙ্গে জড়িয়ে আরও ৭ কানেকশন!
Published By: Arpan DasPosted: 04:10 PM Mar 06, 2026Updated: 04:50 PM Mar 06, 2026

অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালে ভারত। রান পেয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। বোলিংয়ে আগুন ঝরিয়েছেন জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়ারা। ফিল্ডিংও দুর্দান্ত করেছেন অক্ষর প্যাটেলরা। সব মিলিয়ে ইংল্যান্ডকে উড়িয়ে গৌতম গম্ভীরের দলের সামনে বিশ্বজয়ের সুযোগ। আর নেটিজেনরা 'কৃতিত্ব' দিচ্ছেন? মহেন্দ্র সিং ধোনিকে। ওয়াংখেড়েতে ধোনিকে দেখার পর ফের ভাইরাল 'থালা ফর আ রিজন'।

Advertisement

ভারতের সেমির লড়াইয়ের দিনই মুম্বইতে সাতপাকে বাঁধা পড়়েছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। যে বিবাহ আসরে উপস্থিত ছিলেন তাবড় ব্যক্তিত্বরা। অর্জুনের বিয়ে শেষ করেই সোজা ভারতের খেলা দেখতে চলে আসেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের সময় বারবার ক্যামেরায় ধরা পড়ছিল দেশকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের মুখ। সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও।

ম্যাচের পরই সোশাল মিডিয়ায় ভাইরাল 'থালা ফর আ রিজন'। কেন? কারণ ভারত ম্যাচ জিতেছে ৭ রানে। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনরা তোলেন ২৫৩ রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৬ রানে। আর দু'দলেরই পড়েছিল ৭টি করে উইকেট। ধোনির সঙ্গে ৭ নম্বরের সম্পর্ক তো নতুন করে বলার নয়। তিনি নিজে ৭ নম্বর জার্সি পরে খেলেন। তাই ৭ সংখ্যার সঙ্গে কোনও কিছুর যোগাযোগ পেলেই ভক্তরা 'থালা ফর আ রিজন' ধ্বনি তোলেন।

এখানেই শেষ নয়। তিলক ৭ বলে ২১ রান করেন। সঞ্জু ও বেথেল ৭টি করে ছক্কা হাঁকান। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান। শিবম দুবে করেন ২৫ বলে ৪৩ রান। আর দু'জনেই চেন্নাই সুপার কিংসে খেলেন। ব্যস! নেটদুনিয়ায় ফের ভাইরাল ধোনিকে নিয়ে স্লোগান। এমনকী গুগল ইন্ডিয়া বা পাঞ্জাব কিংস থেকেও লেখা হয়েছে 'থালা ফর আ রিজন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement