shono
Advertisement
India Vs New Zealand

৪০ দিনে ১২টি ম্যাচ! শতবর্ষ উদযাপনে নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বড় সিরিজ খেলবে ভারত 

চলতি বছরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে বড় একটি সিরিজ খেলবে তারা। ৪০ দিনের সফরে মোট ১২ ম্যাচের এই সিরিজই হতে চলেছে কিউয়িদের মাটিতে ভারতের অন্যতম বৃহত্তম সফর।
Published By: Prasenjit DuttaPosted: 03:44 PM Jun 03, 2026Updated: 04:15 PM Jun 03, 2026

চলতি বছরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল (India Vs New Zealand)। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে বড় একটি সিরিজ খেলবে তারা। ৪০ দিনের সফরে মোট ১২ ম্যাচের এই সিরিজই হতে চলেছে কিউয়িদের মাটিতে ভারতের অন্যতম বৃহত্তম সফর। এর মধ্যে পাঁচ ম্যাচে মাঠে নামবেন তারকা ক্রিকেটাররা। সবার নজর বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। বুধবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

Advertisement

আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সফর। সূচি অনুযায়ী, থাকবে দু’টি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি। দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ সিরিজ আয়োজন করা হয়েছে। সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তারপর ওয়ানডে সিরিজ এবং শেষে টেস্ট। অকল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের সূচনা। টেস্ট ম্যাচ দু’টি হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য বাণিজ্যিক কর্তা গ্লেন ক্রিচলি এই সিরিজ নিয়ে বলেন, “ক্রিকেটের দুনিয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজের মতো বড় আকর্ষণ খুব কমই আছে। আমরা চাই সমর্থকদের এমন অভিজ্ঞতা দিতে, যা তারা আগে পায়নি। শুধু খেলা নয়, ভারত-নিউজিল্যান্ডের সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনও উদ্‌যাপন করা হবে। বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহদের মতো তারকাদের খেলা দেখার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ ব্যাপার।”

অন্যদিকে, আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, 'আয়োজকরা ভারতের মুখোমুখি হবে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দু'টি টেস্ট ম্যাচে। মোট ম্যাচের সংখ্যার দিক থেকে এই ১২ ম্যাচের সূচিটি নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে বৃহত্তম আন্তর্জাতিক সফর হতে চলেছে।' উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমের পর এই প্রথম নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে ভারত। যদিও কিউয়িরা সম্প্রতি দু’বার ভারত সফরে এসেছে। ২০২৪-২৫ মরশুমে ভারতকে হোয়াইটওয়াশও করেছে। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার ইশ সোধি বলেন, “ভারতের বিরুদ্ধে খেলা সব সময়ই উপভোগ করি। ওরা অসাধারণ দল। তারকা ও প্রতিভায় ভরপুর। সিরিজটা খুব কঠিন হতে চলেছে।”

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি

টি-টোয়েন্টি
২২ অক্টোবর, ক্রাইস্টচার্চ
২৪ অক্টোবর, ক্রাইস্টচার্চ
২৭ অক্টোবর, ওয়েলিংটন
৩০ অক্টোবর, অকল্যান্ড
১ নভেম্বর, হ্যামিল্টন

ওয়ানডে
৪ নভেম্বর, অকল্যান্ড
৭ নভেম্বর, ওয়েলিংটন
১০ নভেম্বর, হ্যামিল্টন
১৩ নভেম্বর, মাউন্ট মাউনগানুই
১৫ নভেম্বর, মাউন্ট মাউনগানুই

টেস্ট
১৯-২৩ নভেম্বর, ওয়েলিংটন
২৭ নভেম্বর-১ ডিসেম্বর, ক্রাইস্টচার্চ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement