shono
Advertisement
Mohammed Shami

বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা! বিস্ফোরক অভিযোগে বিদ্ধ শামির ক্রিকেটার ভাই

বিয়ের প্রতিশ্রুতি দিয়েও নাকি প্রতারণা করেছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। তিনি নিজেও ক্রিকেটার। বাংলার হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলেন।
Published By: Arpan DasPosted: 11:58 PM May 02, 2026Updated: 12:20 AM May 03, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়েও নাকি প্রতারণা করেছেন। বিস্ফোরক অভিযোগে বিদ্ধ মহম্মদ শামির ভাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, শামির ভাই মহম্মদ কাইফ এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও নাকি প্রতারণা করেছেন। উল্লেখ্য, কাইফ নিজেও ক্রিকেটার। বাংলার হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে এক বন্ধুর মাধ্যমে কাইফের আলাপ হয়। ক্রমে বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা ও ইনস্টাগ্রামে চ্যাট হতে থাকে। এভাবে তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়। তবে ক্রমে দূরত্ব তৈরি হয়। যদিও কী নিয়ে তিক্ততার সূত্রপাত, তা ওই মহিলা জানেন না। এরপর বিয়ের প্রসঙ্গ উঠতেই কাইফ নানাভাবে তা এড়িয়ে যান বলে দাবি ওই মহিলার।

তাঁর অভিযোগ, কেন সম্পর্ক শেষ করতে চান এই বিষয়ে কাইফ স্পষ্ট কোনও উত্তর দেননি। উত্তর দেওয়ার জন্য সময় চেয়ে বরং আরও দূরত্ব বাড়াতে থাকেন। ক্রমে সম্পর্ক শেষ করে দেন। বিয়ের কথা উঠলেই নাকি ২৯ বছর বয়সি ফাস্ট বোলারের আচরণ বদলে যেত। ওই মহিলা সরাসরি কাইফকে প্রতারকও বলেছেন। কাইফ বাংলার হয়ে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট তুলেছেন। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে ৯টি ম্যাচে খেলে ১২টি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। বিবাহবিচ্ছেদের মামলা এখনও বিচারাধীন রয়েছে। প্রায়ই শামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন হাসিন। এবার তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল এক মহিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement