shono
Advertisement
Matheesha Pathirana

অবশেষে মাঠে নামবেন নাইটদের 'ত্রাতা' পাথিরানা! কী বলছে ম্যানেজমেন্ট?

পাথিরানা কেকেআর শিবিরে যোগ দিয়েছেন বেশ সপ্তাহখানেক আগে। ইতিমধ্যেই পুরোদমে অনুশীলন করছেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 09:25 PM May 02, 2026Updated: 09:25 PM May 02, 2026

অবশেষে কি মাঠে নামতে চলেছেন কেকেআরের 'ত্রাতা' ১৮ কোটির পেসার মাথিশা পাথিরানা? হায়দরাবাদ ম্যাচের আগে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে নাইট শিবিরে। পাথিরানা কেকেআর শিবিরে যোগ দিয়েছেন সপ্তাহখানেক আগে। ইতিমধ্যেই পুরোদমে অনুশীলন করছেন তিনি। নেটে বেশ নজরও কাড়ছেন। সব মিলিয়ে রবিবার পাথিরানার নামায় কোনও বাধা নেই। কিন্তু তিনি কী খেলবেন? রা কাটছে না নাইট শিবির।

Advertisement

টানা ব্যর্থতা কাটিয়ে জয়ের সরণিতে ফিরেছে কেকেআর। পরপর দু’ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। সেটাই আপাতত অক্সিজেন দিচ্ছে কেকেআরকে। রবিবার লখনউয়ে ম্যাচ খেলে সরাসরি হায়দরাবাদ গিয়েছে দল। সেখানে দু’দিন বিশ্রাম নিয়ে ফের মাঠে নেমে পড়ছেন ক্রিকেটাররা। এই বিরতি দলকে নতুন করে শুরু করতে সাহায্য করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। পুরোদমে অনুশীলন করছেন পাথিরানাও।

রবিবার তিনি কি খেলবেন? বোলিং কোচ টিম সাউদি বলছেন, "এটা ঠিক যে মাথিশা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ও অনুশীলন করেছে। নিজের সেরাটা দিচ্ছে। কিন্তু রবিবার ওঁর খেলা না খেলা নির্ভর করছে একাধিক ফ্যাক্টরের উপর।" কোন কোন ফ্যাক্টর? সাউদির কথায়, "আমরা পরিস্থিতি দেখব, এবং সেইমত দলের ভারসাম্যের কথা ভেবে সিদ্ধান্ত নেব। ও অনুশীলনে দারুন বল করছে। ওর মতো বোলার থাকা সত্যিই সুবিধা করে দেয়।"

কেকেআর সূত্রের খবর, পাথিরানাকে রবিবার নামানোর কথা ভাবা হচ্ছে। তবে তাতে দলের সমীকরণে বহু বদল আনতে হবে। কারণ প্রথম একাদশে চার বিদেশির মধ্যে ৩ জনকে এখন একপ্রকার নিশ্চিত ধরে নিচ্ছে নাইটরা। পাওয়েল, নারিন এবং গ্রিন খেলবেনই। সেক্ষেত্রে সাইফার্টকে বসিয়ে পাথিরানাকে খেলানোর কথা ভাবা হতে পারে। আগের মতো ওপেন করতে পাঠানো হতে পারে নারিনকে। অন্যদিকে বৈভব এবং কার্তিক ত্যাগীর মধ্যে একজন ভারতীয় পেসারকে বসিয়ে এক ব্যাটার খেলানো যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement