shono
Advertisement
Rahul Arunoday Banerjee

প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, রাহুলের মৃত্যুতে ওড়িশায় দ্বিতীয় দফায় FIR

শনিবার রাতেই অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্তরা।
Published By: Amit Kumar DasPosted: 12:41 AM Apr 05, 2026Updated: 12:41 AM Apr 05, 2026

অভিনেতা রাহুল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের দাবিতে এবার ওড়িশায় স্ত্রী প্রিয়াঙ্কা। শনিবার রাতেই অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্তরা। জানা যাচ্ছে, রাহুলের মৃত্যুর প্রকৃত রহস্য সন্ধানে দ্বিতীয় দফায় ওড়িশায় দায়ের হতে চলেছে এফআইআর।

Advertisement

তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। মর্মান্তিক সেই দুর্ঘটনায় শুটিং সেটে নিরাপত্তার খামতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যুর দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ ও সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। থানা থেকে বেরিয়ে ‘জাস্টিস ফর রাহুল’ (Justice for Rahul) মিছিলের উদ্দেশে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় মৌন মিছিলও। তবে সেখানে দেখা যায়নি যায়নি প্রিয়াঙ্কাকে। শোনা যাচ্ছিল, দ্বিতীয় দফার এফআইআর দায়ের করতে তালসারিতে উদ্দেশে রওনা দিতে পারেন প্রিয়াঙ্কা।

সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

সেই জল্পনাকে সত্যি করে শনিবার রাতে তালসারিতে পৌঁছন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশীষ। জানা গিয়েছে, তালসারি থানায় বালেশ্বরের অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাসের সঙ্গে দেখা করেন কলাকুশলীরা। রাহুলের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। প্রিয়াঙ্কার তরফে এই দুর্ঘটনার তদন্তের জন্য দায়ের করা হচ্ছে এফআইআর।

সেই মুহূর্তে সৈকতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, অনেকক্ষণ জলে ডুবে থাকার পর অভিনেতাকে ডাঙায় তোলা হয় তো কারও বা দাবি, সহ-অভিনেত্রীকে জোয়ারের জলের হাত থেকে বাঁচাতে গিয়েই এহেন মর্মান্তিক পরিণতি ঘটে অভিনেতার। এদিকে পয়লা দিন থেকেই প্রযোজনা সংস্থার ইউনিটের সদস্যদের বয়ানে একের পর এক অসঙ্গতি। পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে অমিল রয়েছে ধারাবাহিকের কলাকুশলীদের বয়ানেও। সেই প্রেক্ষিতেই রহস্য আরও দানা বেঁধেছে।

ঠিক কী ঘটেছিল সেদিন? কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। সেই উত্তর পেতেই এবার দুই দফায় দায়ের হচ্ছে এফআইআর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement