shono
Advertisement

সেনার আবেগ নিয়ে খেলছেন অক্ষয়-টুইঙ্কল, আধিকারিকদের রোষে সেলেব দম্পতি

ভাল কাজের জন্যই নিলামের আয়োজন দাবি অভিনেতার। The post সেনার আবেগ নিয়ে খেলছেন অক্ষয়-টুইঙ্কল, আধিকারিকদের রোষে সেলেব দম্পতি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM May 10, 2018Updated: 04:27 PM May 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রুস্তম’-এর কস্টিউম নিলামে তুলতে গিয়ে বেশ বিপাকে অক্ষয় ও টুইঙ্কল। দেশের সেনা আধিকারিকদের অপমান করছেন এই অভিনেতা দম্পতি। এমনই অভিযোগ উঠল বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও স্ত্রী টুইঙ্কল খান্নার বিরুদ্ধে।  এই অভিযোগে ইতিমধ্যেই তাঁদের আইনি নোটিস পাঠিয়েছেন ১১ জন সেনা আধিকারিক-সহ ১৯ জন। অভিযোগ, সেনানায়কদের আবেগ নিয়ে খেলছেন অক্ষয় ও টুইঙ্কল। অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’ ছবি নিয়েই গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে, ওই ছবিতে নৌসেনা আধিকারিকের উর্দি পরেছিলেন অক্ষয়। সেই উর্দি এবার নিলামে তুলতে চলেছেন তাঁরা। এই খবর প্রকাশ্যে আসতেই দেশের নৌসেনা বাহিনীতে ক্ষোভের সঞ্চার হয়। দেশ রক্ষার কাজে নিয়োজিত সেনাদের উর্দি, নিলামে ওঠার অর্থ দেশের সেনানায়কদের অসম্মান করা। একইভাবে অর্থের জোরে যে কেউ সেই উর্দি কিনে নিয়ে নিজের সংগ্রহে রাখতে পারেন। সংগ্রহকারী ব্যক্তি আদৌ সেই উর্দির যোগ্য কিনা তা নিয়ে বড়মাপের প্রশ্নচিহ্ন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উর্দি নিলামে উঠলে বিঘ্নিত হতে পারে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশকে অসম্মান করার কোনও অধিকার ওই অভিনেতা দম্পতির নেই। তাই তাঁদের এহেন কাজ রুখে দিতে আইনি নোটিস ধরিয়েছেন সেনা আধিকারিকরা।

Advertisement

[কবিপক্ষে ‘কাবুলিওয়ালা’র স্মৃতি উসকে প্রকাশ্যে ‘বায়োস্কোপওয়ালা’র ট্রেলার]

আইনি লড়াইয়ে নামা সেনা আধিকারিকদের মধ্যে সাতজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ও একজন বর্তমানে নেভিতে কর্মরত রয়েছেন। ইতিমধ্যেই নিলাম সংস্থা সল্ট স্কাউটকে নোটিসের একটি প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নিলাম বন্ধের আরজি নিয়ে মন্ত্রীদের কাছেও আবেদন করেছেন সেনা আধিকারিকরা। উল্লেখ্য, ‘রুস্তম’-এর রিল লাইফ গল্প আসলে রিয়েল লাইফের নৌসেনা আধিকারিক কে এম নানাবতীর জীবন। যিনি স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। ছবিতে অক্ষয় নৌসেনার উর্দিই পরেছিলেন। তারপর এই নিলামের আয়োজন করে জাতীয়তাবোধের অবমাননা করেছেন অভিনেতা। একই সঙ্গে সেনা আধিকারিকদের আবেগ নিয়েও খেলেছেন বলে অভিযোগ। গত ২৬ এপ্রিল ওই উর্দিকে নিলামে চড়ান অক্ষয়। মূলত, পশু-কল্যাণের কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্যের জন্যই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। গত ২৬ তারিখে অভিনেতা নিজেই জানান, ‘আমি এই ঘোষণার সিদ্ধান্ত নিয়ে নিজেই উত্তেজিত। আমি রুস্তম ছবিতে যে সেনা আধিকারিকের উর্দি পরেছিলাম, সেই উর্দি কেউ নিজের সংগ্রহে রাখতে চাইলে নিলামে অংশ গ্রহণ করতে পারেন। ২৬ মে পর্যন্ত এই নিলামের প্রক্রিয়া চলবে।’

বলাবাহুল্য ফেসবুকে নিলামের প্রসঙ্গটি প্রকাশ্যে আনেন টুইঙ্কল খান্না। সেখানেই পালটা দেন এক নৌসেনা আধিকারিক। অক্ষয়পত্নীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আমাদের সম্মানহানির চেষ্টা করলে আমরাও প্রত্যুত্তর দিতে প্রস্তুত।’ এর উত্তরে টুইঙ্কল বলেন, হুমকিতে তিনি ভয় পান না। তবে আইনি পদক্ষেপ নিয়ে ভেবে দেখবেন। সম্প্রতি অভিনেতা নিজেই বলেছেন, ‘ভাল কারণের জন্যই এই নিলামের আয়োজন করা হয়েছে। আমাদের কাজ কোনও রকম খারাপের জন্য দায়ী থাকতে পারে না। যদি একারণে কেউ দুঃখ পেয়ে থাকেন তো আমি নিরুপায়।’ আবেদনকারীদের তরফে তাঁর কাছে নোটিস পেশ করেছেন আইনজীবী স্মিতা দীক্ষিত।

[প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়, টলিপাড়ায় শোকের ছায়া]

The post সেনার আবেগ নিয়ে খেলছেন অক্ষয়-টুইঙ্কল, আধিকারিকদের রোষে সেলেব দম্পতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার