আইনি বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) দিদি ঐশ্বর্য। বহুদিন পর শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। তাঁকে দেখেই ছুটে গেল ঐন্দ্রিলার প্রিয় পোষ্য তোজো, বোজো। ভরিয়ে দিল আদরে। সোশাল মিডিয়ায় মিডিয়ায় ভাইরাল এই মিষ্টি মুহুর্তের ছবি।
ঐন্দ্রিলা শর্মার দিদির বিয়েতে অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছবি-সোশাল মিডিয়া।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যানসার আক্রান্ত হয়েছিলেন বহুবছর আগেই। চিকিৎসার পর স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন। ২০২২ সালের শেষদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। প্রেমিক সব্যসাচী চৌধুরী তখন পণ করেছিলেন, প্রেমিকাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেনই। কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়ছিল অভিনেতাকে। ২০২২ সালের ২০ নভেম্বর সব শেষ হয়ে যায়। ঐন্দ্রিলার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শর্মা পরিবার। লোকচক্ষুর আড়ালে চলে যান সব্যসাচী। একবছরেরও বেশি সময় সব কিছু থেকে দূরে সরে ছিলেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সব্যসাচী। নতুন করে কাজ শুরু করেছেন তিনি। একইভাবে ঐন্দ্রিলার পরিবারের সদস্যরাও নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মঙ্গলবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বোনের ছবি সামনে রেখে আইনি বিয়ে সেরেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। পাত্র দিব্যজি়ৎ দত্ত-ও পেশায় ডাক্তার।
ছবি-ফেসবুক
মঙ্গলবার রাতে সাদা শার্ট, ব্লু ডেনিমে ঐশ্বর্যর বিয়ের আসরে হাজির হন সব্যসাচী। দীর্ঘদিন পর তাঁকে দেখা গেল চেনা মেজাজে। তাঁকে দেখা মা্ত্র ছুটে যায় ঐন্দ্রিলার প্রিয় দুই চারপেয়ে। আদরে আদরে ভরিয়ে দেয় তাঁকে। বেশ কিছুক্ষণ তোজো-বোজোকে নিয়েই কাটান সব্যসাচী। সব্যসাচীর সঙ্গে কথা বলেন শর্মা পরিবারের আত্মীয়রা। এদিন ঐন্দ্রিলার মা বলেন, "ও আমাদের চারপাশেই আছে।" সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐশ্বর্য। তিনি বলেন, "বোন থাকলে ওর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যা প্ল্যান তা তো ওরই। আমাকে ভাবতেই হত না।"
ঐন্দ্রিলার পোষ্যের সঙ্গে সব্যসাচী।
