shono
Advertisement
Epstein Files

'নরখাদক' এপস্টেইনের 'যৌন কেলেঙ্কারি' ফাইলে অনুরাগ কাশ্যপের নাম! বিতর্কে পরিচালক

এপস্টেইনের কুকীর্তির মেলে অনুরাগ কাশ্যপ ছাড়াও আরেক বলিউড পরিচালকের নাম রয়েছে। কে তিনি?
Published By: Sandipta BhanjaPosted: 02:18 PM Feb 04, 2026Updated: 02:20 PM Feb 04, 2026

এইমুহূর্তে 'যৌন কেচ্ছার ডায়েরি' এপস্টেইন ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়! তাবড় রাষ্ট্রনেতা, সেলেবদের ঘৃণ্য, বিকৃতকাম মনস্কের যে কঙ্কালসার চেহারা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে এপস্টেইন, তাতে মানবসভ্যতার উপর প্রশ্ন ওঠে। কুকীর্তির এই নথিতে কে নেই? বিল ব্লিন্টন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু, শিল্পপতি বিল গেটস, এলন মাস্ক, মার্জিত চেহারার অন্তরালে এসব নেতাদের কুৎসিত 'মুখ' দেখে স্তম্ভিত গোটা বিশ্ব! এবার সেই তালিকাতেই 'বলিউড গাই' সম্বোধনে অনুরাগ কাশ্যপের নাম। যে খবর প্রকাশ্যে আসার পরই হইচই সিনেদুনিয়ায়। চর্চা জারি নেটভুবনেও।

Advertisement

জিউসেপ বার্সানি, জিনো ইউ এবং অরনেলা কোরাজার মতো ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের আদান-প্রদান হওয়া ইমেলগুলিতে অনুরাগ কাশ্যপকে 'বলিউডের লোক' হিসেবে উল্লেখ করা হয়েছে।

৩০ জানুয়ারি, গত শুক্রবার মার্কিন বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত ৩৫ লক্ষ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এছাড়াও সামনে নিয়ে আসা হয়েছে অন্তত দু'হাজারটি ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। যার ছত্রে-ছত্রে রয়েছে ইউরোপের ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিত্বদের নানা কেচ্ছা। দিন কয়েক আগেই মার্কিন মুলুক নিবাসী ভারতীয় পরিচালক মীরা নায়ারের নাম এপস্টেইন ফাইলের সঙ্গে জুড়ে যাওয়ায় অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। তথ্য অনুযায়ী, যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ম্যাক্সওয়েলের বাড়িতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন 'ফায়ার', 'ওয়াটার' খ্যাত মীরা। এবার অনুরাগ কাশ্যপের নাম কীভাবে এই ফাইলে সংযুক্ত হল? সেই কৌতূহল অস্বাভাবিক নয়।

খবর, জিউসেপ বার্সানি, জিনো ইউ এবং অরনেলা কোরাজার মতো ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের আদান-প্রদান হওয়া ইমেলগুলিতে অনুরাগ কাশ্যপকে 'বলিউডের লোক' হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক কী ছিল ওই মেলগুলিতে? জানা যায়, কিউবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে এপস্টেইনের পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে, যেখানে অনুরাগ কাশ্যপকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক সাংহাইয়ের এক কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের অন্যতম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই তালিকায় বেন গোয়ের্টজেল, ব্রুস ডেমার এবং ডিজে স্পুকির মতো নামও রয়েছে। যাদের ইমেলে 'কুল গাই' বলে সম্বোধন করা হয়েছে। কিন্তু উল্লেখ্য, এই ইমেলগুলিতে নাম থাকা মানেই এপস্টেইনের বর্বর কীর্তিকলাপের সঙ্গে যে বলিউড পরিচালকও যুক্ত, তা প্রমাণ হয় না। এবং এপ্রসঙ্গে এও উল্লেখ করে দেওয়া প্রয়োজন যে, মেলগুলির কোথাও অনুরাগ-এপস্টেইনের একইসঙ্গে একজায়গায় উপস্থিতির প্রমাণ নেই। একই সঙ্গে জানা যায়, জেম বেন্ডেল আয়োজিত এদের কোনও এক অনুষ্ঠানে ২০১৫ সালে 'বক্তা' হিসেবে 'ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাস'-এর উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে। যে পার্টিতে আমন্ত্রিত ছিল জেফরি এপস্টেইনও।

ভাইরাল হওয়া সেই ইমেল, ছবি- সোশাল মিডিয়া

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement