shono
Advertisement
Kriti Sanon

'ককটেল ২'-তে কৃতির থেকে চোখ ফেরানো দায়, নায়িকার জেল্লার রহস্য লুকিয়ে বিশেষ পানীয়তেই

শুধু স্বাস্থ্য নয়, উজ্জ্বল ত্বক পেতে প্রোটিনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। কিন্তু সেখানে দাঁড়িয়ে বলি-সুন্দরী কৃতী শ্যানন দিচ্ছেন অন্য পথের সন্ধান। এমন কোন পানীয় যা খেলে ত্বকের গ্ল্যামার উপচে পড়বে? রূপটানের এই গোপন রসদ কোথা থেকে পাবেন?
Published By: Buddhadeb HalderPosted: 04:11 PM Aug 24, 2026Updated: 05:50 PM Aug 24, 2026

ত্বকের যত্নের জন্য আমরা কত কীই-না করি? আজকাল বহু ক্ষেত্রে প্রোটিনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। শুধু স্বাস্থ্য নয়, উজ্জ্বল ত্বক পেতে প্রোটিনেই শেষ ভরসা। কিন্তু সেখানে দাঁড়িয়ে বলি-সুন্দরী কৃতী শ্যানন জানাচ্ছেন অন্য পথের কথা। যত মত তত পথ থাকতেই পারে। তাবলে ফাইবার ও ইলেকট্রোলাইট মিশ্রিত পানীয় খেয়ে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলা যায়, তা কি আগে জানতেন? হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন কৃতি (Kriti Sanon)। বলিউড অভিনেত্রীর মতে ভালো থাকার জন্য এই বিশেষ 'ফাইবার ড্রিঙ্ক' পান করা উচিত। তিনি নিয়মিত ভাবে এই পানীয় পান করে থাকেন।

Advertisement

ছবি: সংগৃহীত

কেন বাছবেন এই পানীয়?
(১)
শরীরের ভেতরের বর্জ্য পদার্থ বা টক্সিন যদি ঠিকমতো বাইরে না বেরোয়, তবে তার প্রভাব সরাসরি ত্বকে পড়ে। ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত ফাইবার নিয়মিত খেলে পাচনতন্ত্র পরিষ্কার থাকে। ফলে রক্তের ক্ষতিকর উপাদান দূর হয়। এতে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বহু গুণে বৃদ্ধি পায়।

(২) ইলেকট্রোলাইট শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ত্বকের কোষগুলোকে ভিতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড রাখে এই উপাদান। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা বা 'ইলাস্টিসিটি' বাড়ে। ত্বকের টানটান ভাব বজায় থাকে এবং সহজে বলিরেখা বা বয়সের ছাপ পড়ে না।

(৩) ইলেকট্রোলাইটের সোডিয়াম ও পটাশিয়াম স্নায়ু এবং পেশির কর্মক্ষমতা স্বাভাবিক রাখে। সারাদিনের কাজের পর বা ওয়ার্কআউটের ক্লান্তি ত্বকের উপর প্রভাব ফেলে। ইলেকট্রোলাইট শরীরে তরলের সমতা বজায় রেখে চেহারার সেই ক্লান্তিভাব দূর করে। এতে মুখে তাৎক্ষণিক এক ধরনের সতেজ ভাব ফিরে আসে।

ছবি: সংগৃহীত

কোথা থেকে মিলবে রূপটানের এই গোপন রসদ?
কৃত্রিম সাপ্লিমেন্টের উপর নির্ভর না করেও প্রাকৃতিক উপায়েই ত্বককে সুন্দর রাখা যায়। ওটস, বিভিন্ন ধরণের ডাল, দানাশস্য, তাজা ফল ও শাকসবজি থেকে প্রচুর ফাইবার পাওয়া যায়। অন্যদিকে, ডাবের জল, কলা, কমলালেবু, টমেটো এবং দই হল প্রাকৃতিক ইলেকট্রোলাইটের চমৎকার উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় এসব উপাদান রাখলে আলাদা কোনও কৃত্রিম পাউডার বা সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না।

ছবি: সংগৃহীত

সকলের জন্য এই ডায়েট নয়
অন্ধভাবে তারকাদের খাদ্যাভ্যাস অনুসরণ করার আগে সতর্ক হওয়া প্রয়োজন। হঠাৎ করে অতিরিক্ত ফাইবার খেলে পেটের সমস্যা বা গ্যাস হতে পারে, যা ত্বকের উপর উলটো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার অতিরিক্ত ইলেকট্রোলাইটের কারণে শরীরে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিজের শরীরের প্রয়োজন মেপে খাদ্যতালিকা বানানোই বুদ্ধিমানের কাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement