shono
Advertisement
Hair Fall

গরমে কেন বাড়ে চুলপড়া? জেনে নিন প্রতিকারের ৫ ঘরোয়া উপায়

গরমে বাইরে বেরনো মানেই ঘাম। তার সঙ্গে রয়েছে আর্দ্রতা। দু'য়ে মিলে যাচ্ছেতাই দশা। তার ফলে বাড়ছে চুলপড়া। অনেকেই বলেন, বর্ষার মরশুমে নাকি চুলপড়া বাড়ে। তা যেন প্রমাণিত সত্য। তেমনই আবার প্রচণ্ড গরমেও বাড়ে চুলপড়ার সমস্যা।
Published By: Sayani SenPosted: 09:28 PM May 03, 2026Updated: 09:28 PM May 03, 2026

গরমে বাইরে বেরনো মানেই ঘাম। তার সঙ্গে রয়েছে আর্দ্রতা। দু'য়ে মিলে যাচ্ছেতাই দশা। তার ফলে বাড়ছে চুলপড়া। অনেকেই বলেন, বর্ষার মরশুমে নাকি চুলপড়া বাড়ে। তা যেন প্রমাণিত সত্য। তেমনই আবার প্রচণ্ড গরমেও বাড়ে চুলপড়ার সমস্যা। ইতিমধ্যেই বহু মহিলাই সেই অভিযোগে নানা ঘরোয়া টোটকা ব্যবহার করেছেন। প্রথমেই জেনে নেওয়া যাক এই গরমে কেন বাড়ে চুলপড়ার সমস্যা।

Advertisement

ফাইল ছবি

বিশেষজ্ঞদের মতে, এই গরমে চুলপড়ার সমস্যা বাড়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত বাইরের অতিরিক্ত তাপমাত্রার ফলে চুলপড়া বাড়ে। আবার চুলের গোড়ায় ঘাম জমার ফলে গোড়া দুর্বল হয়ে যায়। তার ফলে চুল পড়ে। কারও কারও মতে, এই সময়ে ঘামের ফলে শরীরে জলশূন্যতার সমস্যা তৈরি হয়। তা থেকেও চুলপড়ার সমস্যা দেখা দেয়। তাই এগুলি থেকে চুলকে বাঁচাতে পারলেই মিলবে সমস্যা থেকে রেহাই।

এবার জেনে নেওয়া যাক, ঘরোয়া পন্থায় কীভাবে চুলপড়া সামাল দেবেন:

  • এই সময়ে শরীরে যাতে কোনওভাবে জলের জোগান কম না হয়, সেদিকে বিশেষ নজর রাখুন। ডাবের জল খান। অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখুন খাদ্যতালিকায়। তাতে আপনার ত্বক এবং চুল - দুইই ভালো থাকবে।
  • খাদ্যতালিকায় অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার রাখবেন না। চিনিও বেশি খাবেন না। বাড়িতে রান্না করা হালকা মশলাযুক্ত খাবার খান।

  • কয়েকদিন অন্তর অন্তর শ্যাম্পু করুন। তবে ভুল করেও অতিরিক্ত রাসায়নিকযুক্ত শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করবেন না। তাতে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।
  • এই সময়ে অতিরিক্ত গরমে ক্লান্তিবোধ বেশি অনুভূত হয়। তাই ভালো করে ঘুমোন। কম ঘুমনোর ফলে চুলের ক্ষতি হতে পারে।
  • বারবার কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। তাতেই সুস্থ থাকবে স্ক্যাল্প। চুলপড়ার সমস্যাও দূর হবে।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement