shono
Advertisement
Skin Care Tips

তন্দুরি নয়, গরমেও ত্বক থাকবে শিমলার মতো কুল! জানুন ৫ মন্ত্র

বাইরে লু বইছে বলে কি মুখ ব্যাজার করে বসে থাকবেন? একদম নয়! বরং এই ৫ নিয়ম মেনে যদি আপনি বাইরে অনেকটা সময়ও কাটান, তাহলেও ত্বক থাকবে শীতল, সতেজ। মুখের রং একফোঁটাও তামাটে হবে না। স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে। কী করবেন? জানতে হলে পড়তে হবে।
Published By: Buddhadeb HalderPosted: 07:57 PM Apr 25, 2026Updated: 07:57 PM Apr 25, 2026

ভোটের বঙ্গে গরম বেড়েই চলেছে। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা। কড়া রোদে বাইরে বেরোলে ত্বকের অবস্থা তথৈবচ। মুখের চামড়া যেন ঝলসানো তন্দুরি। দেখা দিচ্ছে মুখের মধ্যে লালচে ভাব, ব্রণ প্রভৃতি। তবে এই সমস্যা কাটিয়ে ত্বককে শিমলার মতো ঠান্ডা রাখতে চাইলে আপনাকে এই ৫ টিপস মেনে চলতেই হবে। কী কী? জেনে নিন।

Advertisement

ফাইল ছবি

১) বাইরে লু বইছে বলে কি মুখ ব্যাজার করে বসে থাকবেন? একদম নয়! কাজের ফাঁকেই মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। এতে ত্বকের কোষ শীতল থাকবে। সঙ্গে রাখুন হালকা কোনও ফেসওয়াশ। অফিস হোক বা রাস্তা, যখনই সুযোগ পাবেন, জল দিয়ে ধুলোবালি আর তেলের আস্তরণ সরিয়ে ফেলুন। ত্বক বলবে, ‘আহ্ কী শান্তি!’

২) রোদে বেরিয়ে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন আপনার ত্রাতা হতে পারে ঘরোয়া ‘ফেসিয়াল মিস্ট’। শসা আর অ্যালোভেরা জেল জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। রোদে যখন মুখ জ্বালা করবে, স্রেফ কয়েকবার স্প্রে করে নিন। মুহূর্তের মধ্যে ত্বকের প্রদাহ কমবে, ফিরবে হারিয়ে যাওয়া জেল্লাও।

ফাইল ছবি

৩) রোদে বেরোচ্ছেন অথচ সানস্ক্রিন মাখেননি— এ তো বিনা ছাতায় বৃষ্টির মধ্যে হাঁটার মতো বোকামি! এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন আপনার ত্বকের জন্য একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে। ফলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আপনার ত্বকের কোনও ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই।

৪) রান্নাঘরেই লুকিয়ে রূপটানের আসল রহস্য। একটা শসা কুড়ে নিয়ে তাতে সামান্য ঠান্ডা দুধ মিশিয়ে একটা ফেস মাস্ক তৈরি করে নিন। সপ্তাহে দু’তিন দিন এটা মাখুন। এতে ত্বকের র‌্যাশ বা ব্রণর সমস্যা বিদায় নেবে চিরতরে। এই প্রাকৃতিক মাস্ক আপনার ত্বককে এতটাই শীতল রাখবে যে বাইরের গরম আর আপনাকে ছুঁতেই পারবে না।

ফাইল ছবি

৫) গরমের দিনে একটু বুঝেশুঝে সাজগোজ করাই বুদ্ধিমানের কাজ। কড়া রোদ থেকে বাঁচতে বেছে নিন হালকা রঙের সুতি বা লিনেন পোশাক। এতে বাতাস চলাচলের সুযোগ থাকে। পাশাপাশি খুব ভারী মেকআপ এড়িয়ে চলুন। ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই যতটুকু প্রয়োজন, ততটুকুই মাখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement