shono
Advertisement
Kiara Advani

কিয়ারার মতো ঊজ্জ্বল ত্বক চান? শুধু প্রসাধনী নয়, এই ৭ অভ্যাসেই লুকিয়ে আসল রহস্য

কিয়ারার মতো সুন্দর, উজ্জ্বল ত্বক পেতে আজই এই অভ্যাসগুলি রপ্ত করুন।
Published By: Sayani SenPosted: 05:27 PM Jul 25, 2026Updated: 05:27 PM Jul 25, 2026

যেমন তাঁর অভিনয়, তেমনই সৌন্দর্য। মাখনের মতো ত্বক। সৌন্দর্যের নিরিখে বলিউড অভিনেত্রীদের মধ্যে একেবারে প্রথম সারিতেই রাখা যায় তাঁকে। রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা। শুধুমাত্র প্রসাধনী সামগ্রী নয়, কিয়ারা আডবাণীর সৌন্দর্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে সাত অভ্যাসে। সেগুলি মানলেই আপনিও পেতে পারেন সুন্দর ত্বক।

Advertisement

  • আপনি সারাদিন কী খাচ্ছেন, তার উপরেও আপনার ত্বকের ঔজ্জ্বল্য নির্ভর করে। সে কারণে কিয়ারা খাওয়াদাওয়ার বিষয়ে খুবই বুঝেশুনে চলেন। সকালে ঘুম থেকে উঠে ফল খান অভিনেত্রী। আপেল এবং পিনাট বাটার তাঁর অত্যন্ত প্রিয়।
  • শুটিং, নানা অনুষ্ঠানের আমন্ত্রণে দিনরাত ব্যস্ত থাকেন কিয়ারা। তবে নিজেকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী। দিনে কমপক্ষে ২০ মিনিট দৌড় বাধ্যতামূলক। তাতে তাঁর শরীর চাঙ্গা থাকে। ত্বকেও আসে বাড়তি ঔজ্জ্বল্য। কিকবক্সিংও নাকি করেন তিনি।

 

  • কিয়ারা অতিরিক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে ভোলেন না। তার পরিবর্তে ত্বকের ক্ষেত্রে কার্যকর সামান্য পণ্য ব্যবহারের বিশ্বাসী। কিয়ারা বছরের যেকোনও মরশুমে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করেন। এই দু'টি সামগ্রী বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রী অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন।
  • অভিনেত্রী বিশ্বাস করেন সৌন্দর্যচর্চায় ঘরোয়া জিনিসপত্রের তুলনায় বেশি উপকারী আর কিছু হতে পারে না। মাসে অন্তত একবার তিনি তাজা দুধের সর এবং বেসনের তৈরি স্ক্রাব ব্যবহার করেন। টমেটোর পেস্টও ব্যবহার করেন তিনি।

যতই ব্যস্ততা থাকুক না কেন, দিনের শেষে মেকআপ না তুলে ঘুমোন না কিয়ারা। আর পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও চেষ্টা করাও অভিনেত্রী। এগুলি নিয়ন্ত্রণে না থাকলে ত্বকের ঔজ্জ্বল্য কখনও ফিরবে না বলেই মত কিয়ারার। তাই কিয়ারার মতো সুন্দর, উজ্জ্বল ত্বক পেতে আজই এই অভ্যাসগুলি রপ্ত করুন। মাত্র কয়েকদিনেই তফাৎ টের পাবেন। কে বলতে পারে, এই সুঅভ্যাসই হয়তো আপনাকে অন্যের ঈর্ষার কারণ করে তুলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement