shono
Advertisement
Beauty Blender Cleaning Tips

মুখ ভরে যাচ্ছে ব্রণ-ছোপে, মেক-আপ শেষে ভিজে অবস্থাতেই স্পঞ্জ তুলে রাখছেন না তো?

স্পঞ্জ সঠিকভাবে পরিষ্কার করে ও শুকিয়ে না রাখলে তাতে জন্মাতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাক। ভাবুন তো, হয়তো অজান্তে এমন ব্যাকটেরিয়ার বাসাকেই মুখে ঘষছি দিনের পর দিন!
Published By: Utsa TarafdarPosted: 03:45 PM Jul 16, 2026Updated: 04:58 PM Jul 16, 2026

লিকুইড ফাউন্ডেশন ব্যবহারের সবচেয়ে সহজ পদ্ধতি— মেকআপ ব্লেন্ডিং স্পঞ্জ জলে ভিজিয়ে, বাড়তি জল ঝরিয়ে নিতে হবে। স্পঞ্জটি ফাউন্ডেশনে ছুঁইয়ে, ত্বকে ড্যাব করতে হবে ক্রমাগত। ব্যাস, এক্কেবারে সমানভাবে ছড়িয়ে যাবে ফাউন্ডেশন। ত্বক দেখতে লাগবে ভীষণ মসৃণ।

Advertisement

কিন্তু আজকাল প্রায়শই মুখমণ্ডল জুড়ে এদিক ওদিক গজিয়ে উঠছে ব্রণ, টনটনে ব্যথা হচ্ছে তাতে। কমছে না কিছুতেই। অথচ আপনি স্পঞ্জটির কথা ভাবছেনই না। ধরেই নিচ্ছেন, বাইরের ধুলোধোঁয়াই এর জন্য দায়ী।

ভিজে স্পঞ্জের কারণে মুখ ভরে যেতে পারে ব্রণতে।

জানেন কি, ভিজে স্পঞ্জ থেকে নানা ধরনের ত্বকের রোগ দেখা যেতে পারে! কারণ এই স্পঞ্জ সঠিকভাবে পরিষ্কার ও শুকিয়ে না রাখলে তাতে জন্মাতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাক। ভাবুন তো, হয়তো অজান্তে এমন ব্যাকটেরিয়ার বাসাকেই মুখে ঘষছি দিনের পর দিন!

স্পঞ্জের ভেতরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যেখানে জল, মেকআপ, ত্বকের তেল ও মৃত কোষ আটকে থাকে। প্রায়শই মেক-আপ শেষ করে তাড়াহুড়োতে স্পঞ্জ ভিজে অবস্থাতেই রেখে দি আমরা। আর এই আর্দ্রতা থেকেই যত রাজ্যের সমস্যা তৈরি হয়। ব্রণ, লালচে ভাব, জ্বালাপোড়া বা ত্বকে প্রদাহ দেখা দিতে পারে।

যদি এমন সমস্যা দেখা দেয়, কী করবেন?
প্রথমেই ওই স্পঞ্জ ব্যবহার বন্ধ করুন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখুন এবং আক্রান্ত স্থান খোঁচানো বা ব্রণ ফাটানোর চেষ্টা করবেন না একেবারেই। সমস্যা কয়েক দিনের মধ্যে না কমলে, অথবা পুঁজ, তীব্র ব্যথা, ফোলা বা জ্বরের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

এমন বিপদ এড়াতে কীভাবে পরিষ্কার রাখবেন মেক-আপ স্পঞ্জ?
প্রতিবার মেক-আপ করার পর সাবান জল বা স্পঞ্জ ক্লেনজার দিয়ে পরিষ্কার করতে হবে স্পঞ্জটি। এক বাটি গরম জলে সাবান বা ক্লেনজার গুলে রাখুন মেক-আপ শুরুর আগেই। মেক-আপ শেষ হলে স্পঞ্জটি তাতে ডুবিয়ে রেখে দিন বেশ খানিকক্ষণ। এমনভাবে রেখে নিশ্চিন্তে বাইরে যেতে পারেন, অনুষ্ঠানে হাজির হতে পারেন যার জন্য এত সাজগোজ!

অবশ্যই ব্যবহারের পর ভালোমতন পরিষ্কার করুন স্পঞ্জটি।

ফিরে এসে ভেজানো স্পঞ্জ তুলে নিন। হাত দিয়ে চেপে যতটা সম্ভব জল বের করে নিন। বাটিটুকু শুকানোর জন্য শুকনো টিস্যু পেপারের ওপর রেখে ফ্যান অথবা এসির হাওয়ায় রাখুন স্পঞ্জটি। একেবারে শুষ্ক হলে তবেই তা মেক-আপ বক্সে তুলে রাখুন।

ত্বকে যদি ব্রণ নাও হয়, তবুও স্পঞ্জে দুর্গন্ধ, দাগ বা ছিঁড়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ সেটি বদলে ফেলুন। নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করলে একই স্পঞ্জ দীর্ঘদিন ব্যবহার করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement