shono
Advertisement
Dandruff

বর্ষার বৃষ্টিতে খুশকির দাপট? চুলের যত্ন নিতে আজই বদলান এই ৫ অভ্যাস

অনেকেই ভাবেন, রোজ শ্যাম্পু করলেই বুঝি মুশকিল আসান! কিন্তু মাথায় একবার খুশকি বাসা বাঁধলে তা সহজে দূর হয় না। কারণ কী? বিউটি এক্সপার্টদের মতে, শুধু শ্যাম্পু করাই যথেষ্ট নয়। লাইফস্টাইলের কিছু অভ্যাসে বদল না আনলে এই সমস্যা থেকে মুক্তি মেলা ভার। রূপটানের দুনিয়ায় নিজেকে পরিপাটি রাখতে বর্ষায় কোন ৫টি অভ্যাস আজই ত্যাগ করবেন?
Published By: Buddhadeb HalderPosted: 04:52 PM Jun 26, 2026Updated: 04:52 PM Jun 26, 2026

আকাশজুড়ে মেঘের ঘনঘটা। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। এমন বর্ষার দিন কার না ভালো লাগে? তবে, এই মরশুমে চুলের বারোটা বাজে দ্রত। কারণ, বর্ষার ভেজা পরিবেশই হল ছত্রাক বা ফাঙ্গাসের স্বর্গরাজ্য। বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম ধুলোকণা সহজেই চুলে এসে আটকে পড়ে। স্ক্যাল্পের স্বাভাবিক তেলের সঙ্গে সেই ময়লা মিশে তৈরি করে খুশকির সাম্রাজ্য। বর্ষায় এই কারণেই খুশকির বাড়বাড়ন্ত দেখা যায়।

Advertisement

ছবি: সংগৃহীত

অনেকেই ভাবেন, রোজ শ্যাম্পু করলেই বুঝি মুশকিল আসান! কিন্তু মাথায় একবার খুশকি বাসা বাঁধলে তা সহজে দূর হয় না। কারণ কী? বিউটি এক্সপার্টদের মতে, শুধু শ্যাম্পু করাই যথেষ্ট নয়। লাইফস্টাইলের কিছু অভ্যাসে বদল না আনলে এই সমস্যা থেকে মুক্তি মেলা ভার। রূপটানের দুনিয়ায় নিজেকে পরিপাটি রাখতে বর্ষায় কোন ৫টি অভ্যাস আজই ত্যাগ করবেন?

(১) অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুতে অনীহা: অনেকেই মনে করেন খুশকি নাশক শ্যাম্পু ব্যবহার করলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এই ভয়ে অনেকেই তা এড়িয়ে চলেন। কিন্তু খুশকির হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে এই বিশেষ শ্যাম্পু ব্যবহার করা ছাড়া গতি নেই। চটজলদি আরাম পেতে স্ক্যাল্পের ধরন বুঝে সঠিক অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বেছে নিন।

(২) তেল না মাখার ভুল: শ্যাম্পু করার আগে তেল মাখেন না? বড় ভুল করছেন। মাথার ত্বকের পিএইচের (pH) ভারসাম্য বজায় রাখা ভীষণ জরুরি। তাই শ্যাম্পু করার আধঘণ্টা আগে হালকা গরম তেল মাথায় মেখে রাখুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই নিয়ম মানলে খুশকির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। চুলে ফিরবে হারিয়ে যাওয়া পুষ্টি।

(৩) গরম জলের আসক্তি: বৃষ্টির দিনে একটু গরম জলে স্নান করতে কার না ভালো লাগে! কিন্তু এই অভ্যাস চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত গরম জল মাথার ত্বককে রুক্ষ ও শুষ্ক করে দেয়। স্ক্যাল্প শুষ্ক হলেই খুশকির দাপট দ্বিগুণ বেড়ে যায়। তাই চুলে সবসময় স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

(৪) অপরিচ্ছন্ন জীবনযাপন: শুধু চুলের যত্ন নিলেই হবে না। চিরুনি, মাথা মোছার তোয়ালে কিংবা বালিশের ওয়াড় নিয়মিত পরিষ্কার রাখছেন তো? অপরিচ্ছন্ন চিরুনি বা তোয়ালে ব্যবহার করলে মাথার ত্বক সাফ করার পরেও খুশকি বারবার ফিরে আসবে। সংক্রমণ ছড়াবে দ্বিগুণ গতিতে।

(৫) নখ দিয়ে মাথা চুলকানো: খুশকি হলে মাথায় অস্বস্তি বা চুলকানি হওয়া স্বাভাবিক। কিন্তু ভুলেও নখ দিয়ে স্ক্যাল্প চুলকাতে যাবেন না। নখের তীব্র আঁচড়ে মাথার চামড়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে খুশকির সমস্যা বাড়ার পাশাপাশি গোড়া আলগা হয়ে চুল ঝরে পড়ার গতিও বেড়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement