shono
Advertisement
Cristiano Ronaldo

চোট সারিয়ে কামব্যাকেই জোড়া গোল রোনাল্ডোর, হাজারের মাইলফলক থেকে আর কত দূরে?

সৌদি আরবের লিগ প্রথমবার জয়ের লক্ষ্যে বেশ খানিকটা এগিয়ে গেলেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১০০ তম ম্যাচে জোড়া গোল করে সেই খেতাবের দিকেও এক পা বাড়িয়ে রাখলেন ৪১ বছর বয়সি তারকা।
Published By: Arpan DasPosted: 11:17 AM Apr 04, 2026Updated: 12:58 PM Apr 04, 2026

একেই বলে কামব্যাক। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়েও খেলতে পারেননি। অবশেষে আল নাসেরের হয়ে মাঠে ফিরেই জোড়া গোল। একদিকে সৌদি আরবের লিগ প্রথমবার জয়ের লক্ষ্যে বেশ খানিকটা এগিয়ে গেলেন, অন্যদিকে ১০০০ গোলের মাইলফলক থেকেও আর বেশি দূরে নেই সিআর৭।

Advertisement

সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলার হয়ে সময় চোট পেয়ে ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে নামতে পারেননি কিংবদন্তি ফুটবলার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় তড়িঘড়ি স্পেনে চলে আসেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলে। মাঝে চোট কতটা গুরুতর, সেই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। কারণ এবছরই বিশ্বকাপ। অবশেষে সব জল্পনা উড়িয়ে 'রাজা'র মতো কামব্যাক রোনাল্ডোর।

এদিন শুরু থেকে দলে ছিলেন রোনাল্ডো। আল নাসের জেতে ৫-২ গোলে। আবদুল্লা আল-হামদান একটি, সাদিও মানে ও রোনাল্ডো দুটি গোল করেন। ৫৬ মিনিটে পর্তুগিজ তারকার প্রথম গোলটি পেনাল্টি থেকে। তবে অনেকেরই বক্তব্য, রেফারি পেনাল্টি না দিলেও পারতেন। যদিও ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি খাঁটি স্ট্রাইকারের মতো জায়গা খুঁজে দুর্দান্ত ফিনিশিংয়ে। যে কাজটা বছরের পর বছর করে এসেছেন। এই নিয়ে রোনাল্ডোর মোট গোল সংখ্যা দাঁড়াল ৯৬৭। অর্থাৎ ১০০০ গোলের কীর্তি থেকে আর মাত্র ৩৩ গোল দূরে। সেটাও সম্ভবত সময়ের অপেক্ষা।

আরও একটা সাফল্য সম্ভবত খুব দূরে নয়। এই মুহূর্তে ২৭ ম্যাচে আল নাসেরের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ২৬ ম্যাচে ৬ পয়েন্ট পিছিয়ে। অর্থাৎ প্রথমবার প্রথমবার সৌদি প্রো লিগ জয় থেকেও খুব বেশি দূরে নন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১০০ তম ম্যাচে জোড়া গোল করে সেই খেতাবের দিকেও এক পা বাড়িয়ে রাখলেন ৪১ বছর বয়সি তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement