shono
Advertisement
FIFA World Cup 2026

দেহব্যবসায় নাম জড়িয়ে পুলিশের জালে! ব্রাজিলের প্রথম ম্যাচ খেলাবেন 'দাগি' রেফারি

শনিবার ভারতীয় সময় গভীর রাতে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। সেই ম্যাচের দায়িত্বে রয়েছেন ৪৬ বছরের এই স্লোভেনিয়ান রেফারি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:29 PM Jun 11, 2026Updated: 05:33 PM Jun 11, 2026

সোমালিয়ার রেফারি ওমর আরতানকে মার্কিন মুলুকে ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্ক এখনও টাটকা। সুযোগ পেয়েও মার্কিন প্রশাসনের বাধায় আসন্ন বিশ্বকাপে ম্যাচ খেলতে পারছেন না তিনি। এরমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপে ম্যাচ খেলাতে চলা আরও এক রেফারিকে নিয়ে। এবার আলোচনার কেন্দ্রে স্লাভকো ভিনচিচ।

Advertisement

শনিবার ভারতীয় সময় গভীর রাতে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। সেই ম্যাচের দায়িত্বে রয়েছেন ৪৬ বছরের এই স্লোভেনিয়ান রেফারি। গত কয়েক বছরে একটার পর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন স্নাভকো। তারমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের ফাইনালের মতো মঞ্চও রয়েছে। তবে বছর ছয়েক আগে দেহব্যবসা, মাদক পাচার এবং বেআইনি অস্ত্র ব্যবসার অভিযোগে স্লাভকোকে আটক করেছিল পুলিশ। ২০২০ সালে বসনিয়া-হার্জেগোভিনার পুলিশ তাঁর র একটি খামারবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পাশাপাশি ২৬ জন পুরুষ এবং ৯ জন মহিলাকে আটক করা হয় পূর্বে উল্লেখিত অপরাধের সঙ্গে যোগসূত্রের অভিযোগে। যার মধ্যে ছিলেন স্লাভকোও। পরে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে মুক্তি পান তিনি। ওই ঘটনায় স্লাভকোর বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি পুলিশ। তবে বিষয়টি জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে। সেই ঘটনার সঙ্গে যোগসূত্র প্রসঙ্গে স্লাভকো পরবর্তীতে বলেন, “ব্যবসায়িক কাজে আমি বসনিয়া-হার্জেগোভিনায় গিয়েছিলাম। সেখানে একজন পরিচিতের সূত্রে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পেয়ে ওই খামারবাড়িতে যাই। যা আমার জীবনের অন্যতম বড় ভুল ছিল।" ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেও সেই অতীত এখনও সঙ্গী হয়ে রয়েছে স্লাভকোর।

প্রশ্ন উঠছে, স্রেফ সোমালিয়ার নাগরিক হওয়ার জেরে আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া হল না আফ্রিকা সেরা রেফারিকে। কিন্তু দেহব্যবসার মতো গুরুতর অভিযোগে নাম জড়ানো রেফারিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে। ব্রাজিলের মতো সুপারস্টার দলের ম্যাচ খেলানোর দায়িত্বও দেওয়া হয়েছে। এহেন 'অবিচার' কেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement