shono
Advertisement
FIFA World Cup 2026

লাল কার্ড তুলে নাও, ফিফাকে ফোন করে চাপ ট্রাম্পের! শাস্তি পুরোপুরি প্রত্যাহার মার্কিন তারকার

বিশ্বকাপে লাল কার্ড দেখেছেন ফুটবলার। কিন্তু বিশ্বকাপে তার শাস্তি পাবেন না তিনি! শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। অর্থাৎ সাসপেনশনের শাস্তি নিজেই হয়ে গেল সাসপেন্ড। 
Published By: Anwesha AdhikaryPosted: 11:25 AM Jul 06, 2026Updated: 03:10 PM Jul 06, 2026

বিশ্বকাপে (FIFA World Cup 2026) লাল কার্ড দেখেছেন ফুটবলার। কিন্তু বিশ্বকাপে তার শাস্তি পাবেন না তিনি! শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। অর্থাৎ সাসপেনশনের শাস্তি নিজেই হয়ে গেল সাসপেন্ড। অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল চলতি বিশ্বকাপ। যে ঘটনার কেন্দ্রে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বলোগান। বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বলোগান। তবে থাকছেন না।

Advertisement

কারণ আপাতত তাঁর শাস্তি তুলে নিয়েছে ফিফা। সঙ্গে জানিয়ে দিয়েছে, এক বছরের মধ্যে সেই শাস্তি কার্যকর হবে না। ফুটবল নিয়ামক সংস্থার বিবৃতি, 'এফডিসি-র আর্টিকেল ২৭ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন বলোগানের সাসপেনশন এক বছরের জন্য স্থগিত করা হল।' যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইট, 'এক অন্যায্য সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ফিফাকে ধন্যবাদ।' কোন মন্ত্রে হঠাৎ এই ভোলবদল ফিফার? শোনা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে ট্রাম্পের চাপ! হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতির অফিস থেকে বলোগানের শাস্তি প্রসঙ্গে ফোন গিয়েছিল ফিফার কাছে। ট্রাম্প নিজেই কথা বলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে। তারপরই বলোগানের শাস্তি তুলতে আইনের এমন একটা ধারা আমদানি করা হয়, যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত ওয়াকিবহালই ছিলেন না কোনও অতি বড় ফুটবল ভক্তও। বিশ্বকাপের মতো মঞ্চে ব্যবহার তো পরের কথা।

এমনিতেই ইনফ্যান্তিনোর আর্জেন্টিনা- প্রেম নিয়ে প্রশ্ন উঠছে গত কয়েক বছরে। এমনকী কেপ ভার্দের বিরুদ্ধে লিওনেল মেসিরা কোনওরকমে জেতার পর ফিফা সভাপতি বলেই বসেন, আর্জেন্টিনার জন্য প্রবল 'কষ্টে' ছিলেন তিনি। এবার দেখা যাচ্ছে, মার্কিন প্রশাসনের চাপের মুখেও নতজানু হচ্ছেন তিনি। যার প্রমাণ, বলোগানের শাস্তি স্থগিত হয়ে যাওয়া। বেলজিয়াম অবশ্য ম্যাচ জেতা ছাড়া বাকি কিছু নিয়ে ভাবছে না। সিয়াটলে আশি হাজার জনতার বিপক্ষে খেলতে হবে বলে ধরেই নিয়েছে তারা। লেফট ব্যাক ম্যাক্সিম ডে 'কুইপার যেমন বলে দিয়েছেন, "আশি হাজার সমর্থক পক্ষে থাকুক বা বিপক্ষে, নিজেদের খেলায় ফোকাস করা ছাড়া পথ নেই।" রাউন্ড অফ ৩২তে সেনেগালের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছেন রোমেরো লুকাকুরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement