shono
Advertisement

স্নানের ছবি পোস্ট করেই বাজিমাত, সঞ্চালিকার সৌন্দর্যে মোহিত রোনাল্ডো

দেখুন ভাইরাল হল কোন ছবিটি! The post স্নানের ছবি পোস্ট করেই বাজিমাত, সঞ্চালিকার সৌন্দর্যে মোহিত রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 PM Aug 18, 2017Updated: 06:24 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল, অভিনেত্রীদের লাস্যে ফিদা হন অনেক পুরুষই। কিন্তু এই সঞ্চালিকা যেন তাঁর শরীরী উষ্ণতায় সকলকেই হার মানাচ্ছেন। এমনকী তাঁর যৌবনের সৌন্দর্যে মোহিত সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। কথা হচ্ছে আর্জেন্টিনার সোল পেরেজের। যিনি বিশ্বের সবচেয়ে লাস্যময়ী আবহাওয়া সঞ্চালিকা হিসেবে পরিচিত। সম্প্রতি নিজের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement

[‘টাইটানিক’ স্মৃতি উসকে ভাইরাল লিও-কেটের অন্তরঙ্গ মুহূর্ত]

আর্জেন্টিনার TyC স্পোর্টস চ্যানেলের সঞ্চালিকা ইনস্টাগ্রামে নিজের স্নানের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বাথটাবের মধ্যে বসে রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ। আর এ ছবি দেখার পর থেকে নতুন করে তাঁর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছেন ফলোয়াররা। অনেকেই প্রেম নিবেদনও করেছেন। তবে পেরেজের প্রেমিকদের লম্বা তালিকায় রয়েছেন এক বিশেষ তারকাও।

সিআর সেভেন। হ্যাঁ, অতীতে টুইটারে পেরেজ নিজেই সেকথা জানিয়েছিলেন। রিয়াল স্ট্রাইকার নাকি তাঁকে লাইভে সঞ্চালিকার ভূমিকায় দেখে মুগ্ধ হয়েছিলেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস আর আনন্দ আর ধরে রাখতে পারেননি পেরেজ। টুইট করে ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছিলেন।

[বলিউডের ‘ট্রিপি ট্রিপি’ তালে ঝড় তুললেন সানি লিওন]

তবে এই প্রথম নয়। এর আগেও খোলামেলা পোশাক পরে নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন পেরেজ। নিজের নানা মুডের ছবি পোস্ট করে বেশ চর্চায় থাকতে ভালবাসেন এই ওয়েদার গার্ল। আর এবার তাঁর স্নানের ছবি দেখে নেটিজেনদের পাগলামি যেন আরও একটু বেড়ে গিয়েছে।

The post স্নানের ছবি পোস্ট করেই বাজিমাত, সঞ্চালিকার সৌন্দর্যে মোহিত রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার