shono
Advertisement
FIFA World Cup 2026

ভারতে বিশ্বকাপ দেখাবে ZEE, স্বামীজির বাণী স্মরণ করে ঘোষণা সংস্থার, সম্প্রচার কোন চ্যানলে?

ভারতে বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে, তার উত্তর পাওয়া গেল। শুধু আসন্ন ফুটবল বিশ্বকাপ নয়, ২০৩০-র বিশ্বকাপ দেখানো-সহ মোট ৩৯টি ফিফা ইভেন্ট দেখানো নিয়ে চুক্তি করেছে জি। ডিজিটাল মাধ্যমে কোথায় দেখা যাবে তাও জানিয়েছে তারা।
Published By: Arpan DasPosted: 04:27 PM Jun 01, 2026Updated: 04:32 PM Jun 01, 2026

অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান। ভারতে বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে, তার উত্তর পাওয়া গেল। আগেই চর্চা ছিল যে, এদেশে ফুটবল বিশ্বকাপ দেখানোর দৌড়ে এগিয়ে আছে জি এন্টারটেইমেন্ট এন্টারপ্রাইজ। এবার তাতে সিলমোহর দিল সেই সংস্থা। চারটে চ্যানেল তৈরি করে বিশ্বকাপ দেখাবে জি। শুধু আসন্ন ফুটবল বিশ্বকাপ নয়, ২০৩০-র বিশ্বকাপ দেখানো-সহ মোট ৩৯টি ফিফা ইভেন্ট দেখানো নিয়ে চুক্তি করেছে তারা। স্বামী বিবেকান্দের বাণী উদ্ধৃতি করে আনুষ্ঠানিক ঘোষণা করেছে জি।

Advertisement

১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় ছিল। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রেখেছিল ফিফা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু জিও হটস্টার বা সোনি স্পোর্টস তাতে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতিতে ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে জি চারটি নতুন খেলার চ্যানেল খুলেছে।

স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, 'গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।' জি'র আনুষ্ঠানিক ঘোষণায় সেই উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তারা জানিয়েছে, এবারের ফুটবল বিশ্বকাপ ছাড়াও ২০৩০-র বিশ্বকাপ, ২০৩৪ পর্যন্ত পুরুষ ও মহিলাদের বয়স ভিত্তিক বিশ্বকাপ, মহিলাদের বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ দেখানো হবে। ইউনাইট৮ স্পোর্টস-এর অধীনে চারটি চ্যানেল ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে 'জি৫'-এ বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। তাদের বক্তব্য, ভারতের নতুন প্রজন্মের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা দেখে তারা সম্প্রচারের চুক্তি করতে উৎসাহ পেয়েছে।

জি বিশ্বকাপ দেখানোর চুক্তি চূড়ান্ত করতেই শেয়ার বাজারে তাদের দর একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, ৩০-৩৫ মিলিয়নের মধ্যে জি’র সঙ্গে চুক্তি হচ্ছে ফিফার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩০০ কোটির টাকা। যা ফিফার প্রাথমিক দামের থেকে অনেকটাই কম। তবে জিও হটস্টার শেষ প্রস্তাব দিয়েছিল ২০ মিলিয়ন ডলারের। তার থেকে অনেকটাই বেশি পাচ্ছে ফিফা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement