shono
Advertisement
Rose

কলকাতায় স্বাস্থ্যবিপ্লব, গোলাপের পাপড়ি খেয়ে সারল লিভারের অসুখ!

ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের ফার্মাসি বিভাগের চমৎকার। ইউনানি চিকিৎসা কয়েক হাজারের বছরের প্রাচীন পদ্ধতি। যার উৎপত্তি মূলত প্রাচীন গ্রিসে। পরে আরব এবং পারস্যের চিকিৎসকরা এটিকে আরও উন্নত করেন। ইউনানি চিকিৎসায় মূলত ভেষজ ওষুধ, প্রাণিজ উপাদান ব্যবহার করা হয়।
Published By: Sayani SenPosted: 09:11 AM Jun 01, 2026Updated: 12:42 PM Jun 01, 2026

বছর চল্লিশের ফারজানা আর তাঁর কুড়ি বছরের কন্যা মাহিরা। ডিম্বাশয়ে দেখা একজন ভুগছিলেন লিভারের অসুখে, অন্যজনের গিয়েছিল ছোট ছোট ফলিকল। ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দানিশ জাফরের শরণাপন্ন হয়েছিলেন দু'জনেই। চিকিৎসক জানিয়েছেন, মা ভুগছিলেন হেপাটোমেগালি অসুখে। অর্থাৎ লিভার বড় হয়ে গিয়েছিল। বাঁদিকের ওভারিতে ধরা পড়েছিল হেমোরেজিক সিস্ট।

Advertisement

ইউনানি চিকিৎসা কয়েক হাজারের বছরের প্রাচীন পদ্ধতি। যার উৎপত্তি মূলত প্রাচীন গ্রিসে। পরে আরব এবং পারস্যের চিকিৎসকরা এটিকে আরও উন্নত করেন। ইউনানি চিকিৎসায় মূলত ভেষজ ওষুধ, প্রাণিজ উপাদান ব্যবহার করা হয়।

অন্যদিকে, বছর কুড়ির মাহিরার বাঁদিকের ওভারি স্বাভাবিকের তুলনায় আকারে বড় ছিল। আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে ছোট ছোট ফলিকল দেখা গিয়েছিল। টানা চল্লিশ দিন চিকিৎসার শেষে এখন দু'জনের রিপোর্টই আগের তুলনায় অনেক ভালো। ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন তারা। এবং তা সম্ভব হয়েছে ঐতিহ্যবাহী ইউনানি চিকিৎসা পদ্ধতি অনুসারে। ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দানিশ জাফর জানিয়েছেন, ইউনানি চিকিৎসায় কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যে ওষুধগুলো দেওয়া হয়েছে তা তৈরি হয়েছে মূলত গাছগাছালি থেকে।

কী কী ওষুধ দেওয়া হয়েছিল ফারজানা আর মাহিরা কে? ডা. দানিশ জাফর জানিয়েছেন, গ্রেড ওয়ান ফ্যাটি লিভারের জন্য ফারজানাকে দেওয়া হয়েছিল মাজুন দবিদুল ওয়ার্ড। যা মূলত গোলাপের পাপড়ি, এবং পরাগ রেণু দিয়ে তৈরি। লিভারের সমস্যায় এই ওষুধ অব্যর্থ। তবে, নিজে নিজে কিনে খাওয়া নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খেতেই বারণ করছেন ডা. দানিশ জাফর। এছাড়াও দেওয়া হয়েছিল সোলাইনাম নাইগ্রাম। একটি ভেষজ গাছ থেকে এই ওষুধ তৈরি হয়। যে গাছের পাতা, ফল সহ গোটা গাছই ভেষজ প্রস্তুতিতে ব্যবহার হয়। বাংলায় এই গাছের নাম কালো কাকমাচি। দেওয়া হয়েছিল কাঞ্চনার গুগুলু। আর 'ত্রিফল ঘুদাদি'।

ডা. দানিশ জাফর জানিয়েছেন, হরীতকী বহেরা আমলকী ও আরও নানা উপাদানের সঙ্গে এই ওষুধে মেশানো থাকে ছাগলের থাইরয়েড গ্ল্যান্ড। ছাগলের থাইরয়েড গ্ল্যান্ড শুকিয়ে ওষুধে মেশানো থাকে। তা ক্রনিক সোয়েলিং, লিম্ফ নোড ফুলে যাওয়া এসব ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ইউনানি চিকিৎসা কয়েক হাজারের বছরের প্রাচীন পদ্ধতি। যার উৎপত্তি মূলত প্রাচীন গ্রিসে। পরে আরব এবং পারস্যের চিকিৎসকরা এটিকে আরও উন্নত করেন। ইউনানি চিকিৎসায় মূলত ভেষজ ওষুধ, প্রাণিজ উপাদান ব্যবহার করা হয়। উল্লেখ্য, ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের একমাত্র সরকার স্বীকৃত ইউনানি মেডিক্যাল কলেজ। এখানে ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দানিশ জাফর জানিয়েছেন, বিগত সরকারের আমলে উপেক্ষিত ছিল এই হাসপাতাল। নতুন সরকারের আমলে আশা করি তা প্রাধান্য পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement