shono
Advertisement

Breaking News

summer curtain

এই ৫ ধরনের পর্দায় শীতল থাকে অন্দরমহল, হার মানবে এয়ার কন্ডিশনারও!

পর্দা কখনওই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মতো কৃত্রিম শীতলতা দিতে পারে না। তবে যেকোনও সিন্থেটিক পর্দার চাইতে অনেক বেশ শ্বাসগ্রহণের যোগ্য করে তোলে ঘরকে।
Published By: Utsa TarafdarPosted: 09:15 PM May 08, 2026Updated: 09:15 PM May 08, 2026

গরমে প্রাণ ওষ্ঠাগত, বাড়িতে ফিরেও শান্তি নেই। গরম তাড়াতে এয়ার কন্ডিশনার তো আছেই। কিন্তু তা কেনা অথবা নিয়মিত ব্যবহার নিতান্ত পকেটবান্ধব নয়! এছাড়া চিকিৎসকরাও বলছেন, দীর্ঘ সময় এসির হাওয়ায় থাকা শরীরের পক্ষে হানিকারক। কী করা চলে তবে? বিপুল খরচ না করেও ঘর ঠান্ডা হবে, এমন কি কোনও উপায় নেই?

Advertisement

গৃহসজ্জা বিশেষজ্ঞরা অবশ্য বলছেন অন্য কথা। জানাচ্ছেন, ঘরের আভ্যন্তরীণ সাজে এই সামান্য বদল আনলেই নাকি ঘরের ভিতরের তাপমাত্রা অনেকখানি কমিয়ে ফেলা যাবে। সকালের সূর্যের আলো যখন আলোকিত করে ঘরের ভিতরকে, তখন তা দেখতে ভালো লাগে বৈকি। কিন্তু সেই সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে ঘর, যা আটকাতে পারে কেবলমাত্র সঠিক পর্দা (summer curtain)। পর্দা নির্বাচন যদি ঠিকঠাক হয়, তাহলে রোদের সঙ্গে মোকাবিলা করাও সহজ হয়।

বারান্দা অথবা বড় জানলায় এই পর্দা রাখলে তা দৃষ্টিনন্দন হয়

খসখস ও বাঁশের চিক
হালের ফ্যাশন নয়, বহু প্রাচীনকাল থেকেই পর্দা হিসেবে ব্যবহার হচ্ছে খসখস ও বাঁশের চিক। ভের্টি‌ভর নামক গাছের মূলকে শুকিয়ে খসের পর্দা বা খসখস তৈরি হয়। দিনের শুরুতে সামান্য জলের ছিটে দিতে হয় পর্দায়। বাইরের হাওয়া এই পর্দা গলে ভিতরে আসার সময় আপনা থেকেই শীতল হয়ে যায়। বারান্দা অথবা বড় জানলায় এই পর্দা রাখলে তা দৃষ্টিনন্দনও হয়।

বাঁশের চিকও দেখতে একই ধরনের। সূক্ষ্ম বাঁশের তন্তু দিয়ে বোনা এই পর্দায় ফাঁক থাকে, ফলে হাওয়া চলাচল সহজ হয়। অথচ বাধা পড়ে সূর্যালোক।

লিনেন ও কটনের পর্দা
যেকোনও হ্যান্ডলুম ফেব্রিকই হাওয়া চলাচলের পক্ষে উপযোগী। এতে সূর্যের আলো পুরোপুরি বাধা পড়ে না। তবে ফিল্টার হয়ে যায়। অর্থাৎ ঘর আলোকিত হলেও হাঁসফাঁসে গরম অনুভূত হয় না। প্যাসটেল শেডের লিনেন অথবা কটনের পর্দায় শুধু যে রোদ আটকায় তাই নয়, ঘরের রূপও খোলতাই হয় রীতিমতো।

প্যাসটেল শেডের লিনেন অথবা কটনের পর্দায় রোদ আটকায় তাই নয়, ঘরের রূপও খোলতাই হয়

ব্ল্যাকআউট পর্দা
এই পর্দা ওজনে ভারী। জানলা অথবা দরজার সামনে টেনে দিলে, বাইরের আলো পুরোপুরি ঢোকা বন্ধ হয়ে যায়। ফলে গরমের দুপুরেও ঘরের ভিতরের শীতলতা বজায় থাকে। এমনকী ব্ল্যাকআউট পর্দা টেনে দিয়ে কিছুক্ষণ এয়ারকন্ডিশনার চালানো হয় যদি, তবে তা বন্ধ করে দেওয়ার পরেও বহুক্ষণ ঘর ঠান্ডা হয়ে থাকে।

পর্দা কখনওই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মতো কৃত্রিম শীতলতা দিতে পারে না। তবে যেকোনও সিন্থেটিক পর্দার চাইতে অনেক বেশ শ্বাসগ্রহণের যোগ্য করে তোলে ঘরকে। এই সামান্য পরিবর্তন করলেই ঘরের ভোল আমূল বদলাচ্ছে, গৃহস্থ তা অনুভব করবেন নিজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement