shono
Advertisement

Breaking News

Ludhiana

লুধিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, খালে গিয়ে পড়ল পুণ্যার্থীদের গাড়ি, দুই শিশু-সহ মৃত ৬

এছাড়াও নিখোঁজ ৫ জন।
Published By: Subhodeep MullickPosted: 11:51 PM Jul 28, 2025Updated: 11:51 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথ দুর্ঘটনা পাঞ্জাবের লুধিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি হিমাচল প্রদেশের নয়না দেবী মন্দির থেকে রওনা দিয়েছিল। লুধিয়ানার মানকওয়াল রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাতিন্দা ব্রাঞ্চ খালে পড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়।  আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছে ২ শিশু। এছাড়াও নিখোঁজ ৫ জন।

পুলিশের এক আধিকারিক বলেন, "রাত সাড়ে ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। আহতের সংখ্যা অন্তত ১৩। মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও নিখোঁজ পাঁচ জন। তাঁদের খোঁজে আমরা ইতিমধ্য়েই তল্লাশি শুরু করেছি। কিন্তু ঠিক কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভায়াবহ পথ দুর্ঘটনা পাঞ্জাবের লুধিয়ানায়।
  • নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি।
Advertisement