shono
Advertisement
Hormuz

ভারতের জন্য এখনও মুক্ত নয় হরমুজ! যুদ্ধের গেরোয় খাঁড়িতে বন্দি ২৮ জাহাজ, জানাল কেন্দ্র

কিছু জাহাজ বিশেষ অনুমতি নিয়ে পার করলেও ভারতের জন্য এখনও পুরোপুরি মুক্ত নয় হরমুজ! এমনটাই জানা যাচ্ছে মোদি সরকারের তরফে।
Published By: Amit Kumar DasPosted: 11:38 AM Mar 31, 2026Updated: 11:38 AM Mar 31, 2026

কিছু জাহাজ বিশেষ অনুমতি নিয়ে পার করলেও ভারতের জন্য এখনও পুরোপুরি মুক্ত নয় হরমুজ! এমনটাই জানা যাচ্ছে মোদি সরকারের তরফে। সোমবার জাহাজমন্ত্রকের বিশেষ সচিব রাজেশ সিনহা জানালেন, ভারতের জন্য জ্বালানি আনতে গিয়ে হরমুজে আটকে রয়েছে ২৮টি জাহাজ। এর মধ্যে ১৮টি ভারতের পতাকাবাহী বাকি ১০টি বিদেশি। এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী ভারতকেও হরমুজে বন্দি করে রেখেছে ইরান?

Advertisement

কেন্দ্রীয় আধিকারিকের দাবি অনুযায়ী, যে ১০টি বিদেশি জাহাজ হরমুজে আটকে রয়েছে যার মধ্যে ৩টি জাহাজে ভরা হয়েছে এলপিজি, ৪টিতে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও অন্য তিনটি জাহাজে রয়েছে এলএনজি। এছাড়া ভারতের পতাকাবাহী যে ১৮টি জাহাজ বন্দি রয়েছে তার মধ্যে এলপিজি ভরা ৩টি জাহাজ, একটি এলএনজি ও জ্বালানি তেল বোঝাই ৪ টি জাহাজ। এছাড়া একটি খালি জাহাজ মধ্যপ্রাচ্যে এলপিজি ভরতে যাচ্ছিল সেটিও আটকে রয়েছে সমুদ্রে। আধিকারিকের দাবি অনুযায়ী, আটকে থাকা ১৮টি ভারতীয় জাহাজে রয়েছেন ৪৮৫ জন নাবিক।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার সময়ে হরমুজ প্রণালীতে ছিল ভারতের পতাকাবাহী মোট ২৮টি জাহাজ। এর মধ্যে ২৪টি ছিল হরমুজের পশ্চিম অংশে এবং চারটি পূর্বে। গত কয়েকদিনে ইরানের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর পশ্চিম অংশ থেকে ৬টি ও পূর্ব থেকে ২টি জাহাজ ভারতে আসার অনুমতি পায়। প্রবল জ্বালানি সংকটের উদ্বেগের মাঝে এই ৮টি জাহাজ ভারতে কিছুটা হলেও পূরণ করে জ্বালানির ঘাটতি।

তবে এরপরও এখনও হরমুজে এতগুলি ভারতীয় জাহাজ বন্দি থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই জাহাজগুলিকে দ্রুত ফেরাতে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে ইরানের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement