shono
Advertisement
Delhi High Court

দীর্ঘদিন সহবাসের পর কুষ্ঠি না মিললে বিয়েতে 'না' বলা 'অপরাধ', পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

১৭ ফেব্রুয়ারি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের একটি মামলা ওঠে দিল্লি হাই কোর্টে। অভিযুক্ত জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের।
Published By: Subhankar PatraPosted: 04:58 PM Feb 24, 2026Updated: 06:34 PM Feb 24, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পরে কুণ্ডলী বা কুষ্ঠি না মেলার অজুহাতে বিয়েতে 'না' বলা শাস্তিমূলক অপরাধ। এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের (Delhi High Court)। এই পর্যবেক্ষণের পর অভিযুক্তের জামিনের আর্জি বাতিল করে দিয়েছে রাজধানীর আদালত।

Advertisement

১৭ ফেব্রুয়ারি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের একটি মামলা ওঠে দিল্লি হাই কোর্টে। অভিযুক্ত জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়। শুনানির সময় বিচারপতি স্বর্ণকান্ত শর্মা তাঁর পর্যবেক্ষণে জানান, "আগে আশ্বাস দেওয়ার পর, কুণ্ডলী না মেলার কারণে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করা ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় অপরাধ।"

এক তরুণী অভিযোগ তোলেন, তিনি অভিযুক্ত যুবকের সঙ্গে প্রায় ৮ বছর লিভইনে ছিলেন। পার্টনার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। কিন্তু পরে কুষ্ঠি না মেলায় তিনি বিয়ে করতে অস্বীকার করেন। থানায় অভিযোগ জানান তরুণী। তবে পরে ফের বিয়ের কথা বলেন যুবক। অভিযোগ তুলে নেন তরুণী। কিন্তু বিয়ে করেননি তিনি। দ্বিতীয়বার থানায় অভিযোগ জানান তরুণী। এবার মামলার জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। জামিনের আর্জি জানান, অভিযুক্ত যুবক। সেখানে বিচারপতি সেই আর্জি খারিজ করে এই পর্যবেক্ষণ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement