shono
Advertisement

Breaking News

Air India

আহমেদাবাদ দুর্ঘটনার পর পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর পথে এয়ার ইন্ডিয়া! জানুন দিনক্ষণ

আহমেদাবাদ দুর্ঘটনার পর বেশি কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল।
Published By: Subhodeep MullickPosted: 07:05 PM Aug 06, 2025Updated: 07:21 PM Aug 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ দুর্ঘটনার পর বেশি কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল। গত ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলি চালু করা হয়। এবার পুরোদমে পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল বিমান সংস্থাটি। জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, “আমরা ১ আগস্ট থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা শুরু করেছি। আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে পরিষেবা শুরু হবে।” তিনি আরও বলেন, “আমারা যাত্রী নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত খতিয়ে দেখা হয় বিমানের নিরাপত্তা বলয়গুলি। প্রতিটি বিমান ওড়ার আগে টেকনিশিয়ান এবং পাইলটরা তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়।”    

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় সবমিলিয়ে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে। যদিও দাবি করা হয়েছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। তবে এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক কাটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।
  • আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে উড়ান সংস্থাটি।
Advertisement