এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে এবার নাম জড়াল অনিল আম্বানির! সদ্য প্রকাশিত রিপোর্টে দাবি করা হচ্ছে, শিল্পপতির সঙ্গে একসময়ে যোগাযোগে ছিলেন আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। ইতিমধ্যেই দু’জনের একটি সংক্ষিপ্ত চ্যাটও প্রকাশ্যে এসেছে।
জানা যাচ্ছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিলের সঙ্গে যোগাযোগে ছিলেন এপস্টেইন। মূলত মেসেজের মাধ্যমেই কথোপকথোন হত দু’জন। বিশ্বের পরিস্থিতি, ব্যবসা এবং নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এপস্টেইন এবং অনিলের মধ্যে। শুধু তা-ই নয়, তারা ব্যক্তিগতভাবে সাক্ষাতের পরিকল্পনাও করেছিলেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ইতিমধ্যেই দু’জনের একটি সংক্ষিপ্ত চ্যাটও প্রকাশ্যে এসেছে।
সালটা ২০১৭। ৯ মার্চের একটি চ্যাটে অনিল এপস্টেইনকে প্রশ্ন করেন, ‘আপনি কি পরামর্শ দিচ্ছেন?’ উত্তরে কুখ্যাত যৌন অপরাধী লেখে, ‘একজন লম্বা সুইডিশ ব্লন্ড মহিলা। সাক্ষাতে আরও সাক্ষাৎ হলে আরও আনন্দিত হবেন।’ সেই উত্তরে অনিল বলেন, “ঠিক আছে। তাহলে ব্যবস্থা করুন।” অনিল এবং এপস্টেইন ব্যাক্তিগতভাবে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশের পরই দু’জনের মধ্যে এই কথোপকথোনটি হয়। তবে শিল্পপতি আদৌ এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন কি না বা কোনও ‘গোপন’ পার্টিতে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।
