shono
Advertisement

Breaking News

বাদল অধিবেশনে ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি

বাদল অধিবেশনে অনাস্থা আনবে টিডিপি৷ The post বাদল অধিবেশনে ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:34 PM Jul 13, 2018Updated: 04:10 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের ‘বিশেষ স্বীকৃতি’-র দাবি আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ কিন্তু আজও দাবিপূরণ হয়নি৷ তাই এবার কেন্দ্রের বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ সংসদের আগামী বাদল অধিবেশনেই এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তেলুগু দেশম পার্টি৷

Advertisement

[শিব সেনার পর এবার টিডিপিও কি বিজেপির সঙ্গ ছাড়ছে? জল্পনা তুঙ্গে]

২০১৪ সালে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের পরই ‘বিশেষ স্বীকৃতি’-র দাবি ওঠে৷ স্পেশ্যাল স্টেটাস দিলে বিশেষ অনুদান দিতে হবে কেন্দ্রকে৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষমতায় এলেই অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ স্বীকৃতি’ দেওয়া হবে বলে ঘোষণা করেছিল এনডিএ সরকার৷ কিন্তু ক্ষমতার আসার পরে প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্র৷ বারবার দাবি তুললেও, সেই কথায় কান নিতে চাইছে না এনডিএ সরকার৷ এদিকে, অন্ধ্রপ্রদেশের ভোটবাক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ‘বিশেষ স্বীকৃতি’৷ তাই এনডিএ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন চন্দ্রবাবু নায়ডু৷ রাজ্যের ‘বিশেষ স্বীকৃতি’-র দাবিপূরণ না হওয়ায় গত বছর মার্চে এনডিএ জোট ছাড়ে তেলুগু দেশম পার্টিও৷

[লোকসভার আগে প্রচারে ঝড়, ফেব্রুয়ারির মধ্যেই ৫০টি জনসভার পরিকল্পনা মোদির]

আগামী বছর অন্ধ্রপ্রদেশে নির্বাচন৷ তার আগে ভোটবাক্সের দিকে খেয়াল রেখে নিজের জনপ্রিয়তা বাড়াতে রাজ্যের ‘বিশেষ স্বীকৃতি’-র দাবিপূরণে মরিয়া চন্দ্রবাবু নায়ডু৷ তাই এবার সংসদের বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ এ নিয়ে নিজের বাসভবনে বৈঠকেও বসেন চন্দ্রবাবু নায়ডু৷ দলীয় সাংসদদের সব দলের কাছ থেকে সমর্থন আদায়ের আর্জি জানাতেও বলেছেন তিনি৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ফোনে বিভিন্ন দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন চন্দ্রবাবু৷ তিনি আরও জানান, অন্ধ্রপ্রদেশের প্রত্যেক মানুষ সাংসদদের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন৷ কেন্দ্র ‘বিশেষ স্বীকৃতি’-র দাবিপূরণ না করলে, আগামিদিনে আইনের পথেও হাঁটতেও বাধ্য হবেন তাঁরা৷ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতা কমে গিয়েছে গেরুয়া শিবিরের৷ অন্যান্য দলের সমর্থন না পেলে আর কোনও জোর নেই তাদের৷

[বিয়ের ভরা মরসুম, বিধায়কদের গণছুটি দিলেন স্পিকার]

তবে টিডিপির অভিযোগ, অন্ধ্রপ্রদেশের ‘বিশেষ স্বীকৃতি’-র দাবিপূরণে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেস৷ কোনওভাবেই দাবিপূরণ করতে দিতে চায় না তারা৷

The post বাদল অধিবেশনে ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement