shono
Advertisement
Andhra Pradesh

রাস্তা না খেত! অন্ধ্রপ্রদেশে ৩ কিলোমিটার কাদা পেরিয়ে নিত্য যাতায়াত আদিবাসী পড়ুয়াদের

দেখে নিন পড়ুয়াদের সংগ্রামের ভাইরাল ভিডিও।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:15 PM Jul 29, 2025Updated: 04:15 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা না খেত বোঝা দায়। একহাঁটু কাদা পেরিয়ে স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়ারা। অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্যাম জেলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলেবু বালাসা থেকে প্রায় ৩ কিলোমিটার কাদা পেরিয়ে গোরজাপাদুর স্কুলে যেতে হয় পড়ুয়াদের। পড়ুয়াদের প্রতিদিন এই রাস্তা হয়ে স্কুলে যেতে হয়। বিশেষ করে বর্যাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুস্কর হয়ে যায়। যে গ্রাম থেকে পড়ুয়ারা স্কুলে আসে সেখানকার বেশিরভাগ পড়ুয়া আদিবাসী পরিবারের। স্থানীয়দের কথায়, একপ্রকার জীবন হাতে করে স্কুলে যেতে হয় খুদে পড়ুয়াদের। তাঁদের অভিযোগ, রাস্তাটি ঠিক করার জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কাজ হয়নি। এমনকী স্থানীয় জনপ্রতিনিধিদেরও একাধিকবার জানানো হয়েছে। তবে লাভের লাভ কিছু হয়নি।

এলাকার এক বাসিন্দা প্রশ্ন তোলেন, বেসিক শিক্ষাটুকু পাওয়ার জন্য আমাদের শিশুদের কতটা কষ্ট করতে হচ্ছে। একই ধরণের প্রশ্ন করেছেন আরও কয়েকজন বাসিন্দা। স্থানীয়দের কথায়, যতদিন না যাতায়াত সহজ হচ্ছে, ততদিন সঠিক শিক্ষা পাওয়া সম্ভব নয়। দ্রুত পাকা রাস্তা তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাস্তা না খেত বোঝা দায়।
  • একহাঁটু কাদা পেরিয়ে স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়ারা।
  • অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্যাম জেলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement