shono
Advertisement
Gyanesh Kumar

বঙ্গভোটের মধ্যেই ফের জ্ঞানেশকে সরানোর চেষ্টা! ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

একদিন আগেই বাংলার প্রথম দফা এবং তামিলনাড়ুর ভোট হয়েছে। তাতে রেকর্ড অঙ্কে ভোটদানও হয়েছে। সেই ভোট পরিচালনার জন্য জ্ঞানেশ কুমারের কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে সব দলই।
Published By: Subhajit MandalPosted: 03:49 PM Apr 24, 2026Updated: 04:15 PM Apr 24, 2026

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগী বিরোধী শিবির। জ্ঞানেশকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারিত করতে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির। আগেরবার প্রস্তাব জমা দেওয়া হয়েছিল লোকসভায়। এবার জমা পড়ল রাজ্যসভায়।

Advertisement

বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পক্ষপাতদুষ্ট-বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট ৯টি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে ছিল ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ’, ‘নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি’ ও এসআইআর-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ। সূত্রের খবর, মোট ৭৩ জন বিরোধী সাংসদ ওই ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন। মজার কথা হল, একদিন আগেই বাংলার প্রথম দফা এবং তামিলনাড়ুর ভোট হয়েছে। তাতে রেকর্ড অঙ্কে ভোটদানও হয়েছে। সেই ভোট পরিচালনার জন্য জ্ঞানেশ কুমারের কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে সব দলই। এর মধ্যেই আবার ইমপিচমেন্ট প্রস্তাব আনল বিরোধী শিবির। 

এর আগে দুই কক্ষের মোট ৩০০ সাংসদের স্বাক্ষর সম্বলিত একটি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল জ্ঞানেশ কুমারকে সরাতে। নিয়ম অনুযায়ী, ওই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দেয় বিরোধীরা। নোটিসে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি সাংসদের সই ছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই নোটিস খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাতেই ক্ষুব্ধ বিরোধী শিবির পালটা ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

আগের বারের মতো এবারও ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেসই। একদিন আগেই ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, সংসদে ডিলিমিটেশন বিল আটকে দেওয়ার পর এবার জ্ঞানেশকে সরাতে ফের উদ্যোগ নেওয়া হবে। তারপরই রাজ্যসভায় ওই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement