Advertisement
বলে ঢাকা স্তন-যৌনাঙ্গ! খেলার বিজ্ঞাপনে নগ্ন ফটোশুট নায়িকার, বিতর্ক হতেই পোস্ট আরও ছবি
এর আগে একাধিক সিনেমায় নগ্ন ও যৌনদৃশ্যে অভিনয় করে অনুরাগীদের মনে ঝড় তুলেছেন। এবার ফের ক্যামেরার সামনে নগ্ন হলেন লাস্যময়ী অভিনেত্রী।
হলিউডের অন্যতম সুন্দরী ও আবেদনময়ী অভিনেত্রী সিডনি সুইনি। একাধিক সিনেমায় নগ্ন ও যৌনদৃশ্যে অভিনয় করে অনুরাগীদের মনে ঝড় তুলেছেন। এবার ফের ক্যামেরার সামনে নগ্ন হলেন ২৯ বছর বয়সি লাস্যময়ী অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সেই ছবি-ভিডিও ভাইরাল। তবে এবার সেই নিয়ে বিতর্কের ঝড়। বিশ্বের বহু মহিলা খেলোয়াড় সিডনিকে তোপ দাগছেন। তবে সিডনিও জবাব দেওয়ার সুযোগ ছাড়েননি।
কিন্তু হঠাৎ সিডনির নগ্নতা নিয়ে মহিলা ক্রীড়াবিদরা কেন রেগে গেলেন? সম্প্রতি স্পোর্টস প্রেডিকশন প্ল্যাটফর্ম ‘নোভিগ’-এর বিজ্ঞাপনে দেখা মেলে সিডনির। অধিকাংশ ছবিই নগ্ন অবস্থায়। কোনওটায় চুল দিয়ে স্তন ঢাকা। কোনওটায় বাস্কেটবল বা রাগবি বল দিয়ে যৌনাঙ্গ কোনও রকমে ঢাকা। কখনও বা আলোর কারসাজিতে লজ্জা ঢাকা হয়েছে। ব্যস, এই ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল।
আসলে 'নোভিগ'-এর জন্য বিভিন্ন খেলাধূলার সরঞ্জামের মুখ হয়েছেন সিডনি। এর আগে 'ইউফোরিয়া', 'হাউসমেড' বা 'দ্য হোয়াইট লোটাস'-এর মতো সিরিজে তাঁকে নগ্ন হতে দেখা গিয়েছে। কিন্তু সিনেমার নগ্নতা ও খেলার দুনিয়া তো এক নয়। এখানে তিনি যেভাবে ছবি তুলেছেন, তাতে খেলার বিজ্ঞাপন কম মনে করা হচ্ছে। নেটিজেনদের অভিযোগ, স্পোর্টস বিজ্ঞাপনে এভাবে নারী শরীরকে পণ্যের মতো তুলে ধরা অপ্রয়োজনীয় ও আপত্তিকর।
শুধু নেটিজেনরা না। সিডনির কর্মকাণ্ডের প্রতিবাদে শামিল মহিলা ক্রীড়াবিদরাও। ব্রিটিশ স্প্রিন্টার অ্যামি হান্ট তো নিজের একগুচ্ছ ছবি আপলোড করেছেন। ২০০ মিটার দৌড়ের পর কেমন দেখতে লাগে। সঙ্গে লিখেছেন, 'দেখুন, খেলার দুনিয়াটা এরকম। পেশিশক্তি, পরিশ্রম, ঘাম, রক্ত, কান্না- কত কিছু লাগে।' অস্ট্রেলিয়ার বক্সার স্কাই নিকলসনের বক্তব্য, 'নিজেকে সেক্সি দেখালেই খেলাধুলো করা যায় না।' আবার অনেকে লিখেছেন, 'মহিলাদের জন্যই মহিলাদের ছোট চোখে দেখা হয়।'
পালটা দিয়েছেন সিডনিও। তবে মুখে কিছু বলেননি। কাজে করে দেখিয়েছেন। ইনস্টাগ্রামে একের পর এক ছবি আপলোড করেছেন। প্রত্যেকেই বিখ্যাত মহিলা ক্রীড়াবিদ। সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র্যাপিনো, রব গ্রঙ্কোস্কি ও জেসন কেলসির মতো তারকাদের ছবি দিয়েছেন। সবকটার মধ্যে একটা মিল। প্রত্যেকেই কোনও না কোনও সময় নগ্ন হয়ে ফটোশুট করেছেন।
বিতর্কের মধ্যে লাভ হয়েছে 'নোভিগে'র। কারণ ইতিমধ্যে তাঁদের ভিডিওটি সোশাল মিডিয়ায় কয়েক কোটি দর্শক দেখে ফেলেছেন। সেটা বিজ্ঞাপনের অভিনবত্ব ও সিডনির আবেদন, দু'টো কারণেই হতে পারে। কিন্তু হঠাৎ কেন এরকম বিজ্ঞাপন বানাল? বিতর্কের মুখে অভিনেত্রী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে। সিডনি জানান, প্রচারণার মূল লক্ষ্য ছিল স্পোর্টস নিয়ে একটি মজাদার আইডিয়া উপস্থাপন করা।
বিজ্ঞাপনের সৃজনশীল ভাবনায় তিনি নিজেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠানটির ইকুইটি পার্টনার হয়েছেন। নোভিগের সিইও জ্যাকব ফোর্টিনস্কি দাবি করেন, বিনোদন জগতের কোলাহল ছেড়ে খেলাধুলার দিকে মনোযোগ ফেরাতেই সিডনি এই উদ্যোগে শামিল হয়েছেন। সিডনি নিজেই বলেছেন, 'প্রত্যেক ক্রীড়াবিদের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে।'
সিডনি নিজেও খেলাধূলার সঙ্গে যুক্ত ছিলেন। ছোটবেলায় ফুটবল ও সফটবল খেলেছেন। স্কি দলের সদস্যও ছিলেন এবং মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ-তে প্রশিক্ষণ নিয়েছেন। মাত্র ১২ বছর বয়সে ওয়েকবোর্ডিংয়ে অংশ নিয়ে এক্স গেমসে খেলার স্বপ্নও ছিল তার। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। এখন হকি ও বক্সিং দেখতে বেশি পছন্দ করেন। ২০২৫ সালে 'ক্রিস্টি'-তে বক্সার ক্রিস্টি মার্টিনের চরিত্রে অভিনয়ের পর বক্সিংয়ের প্রতি আগ্রহ বেড়েছে।
Published By: Arpan DasPosted: 07:00 AM Sep 15, 2026Updated: 09:40 PM Sep 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
