shono
Advertisement
Rajya Sabha Elections

কেন্দ্রীয় মন্ত্রীকে ফের রাজ্যসভার টিকিট দিল বিজেপি, প্রার্থী ঘোষণা আরও ৩ আসনে

রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ল। বুধবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
Published By: Subhajit MandalPosted: 02:53 PM Mar 04, 2026Updated: 04:28 PM Mar 04, 2026

রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ল। বুধবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় মোট চার জনের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্র থেকে রয়েছেন দুই গুরুত্বপূর্ণ নেতা- বিনোদ তাওড়ে এবং রামদাস আঠাওয়ালে।

Advertisement

মহারাষ্ট্র থেকে ঘোষিত চার প্রার্থীর তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, রামদাস আঠাওয়ালে, মায়া ইভনাতে এবং রামরাও ওয়াদকুতে। বিনোদ তাওড়ে বর্তমানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ। অন্যদিকে, রামদাস আঠাওয়ালে কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-র প্রধান নেতা। তাঁকে পুনরায় প্রার্থী করা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিজেপির এই দ্বিতীয় তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত রাজ্যসভা নির্বাচনের জন্য মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। এর আগে প্রথম তালিকায় বিভিন্ন রাজ্য থেকে ৯ জনের নাম ঘোষণা করা হয়েছিল। আগামী ১৬ মার্চ রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে রাজ্যসভায় শক্তি বাড়াতেই কৌশলগতভাবে প্রার্থী বাছাই করেছে বিজেপি-এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ইতিমধ্যেই বিজেপি ১৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই ১৩ আসনেই তাঁদের জয় নিশ্চিত। ২৪৫ আসনের মধ্যে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে ১০৩ জন সাংসদ। এনডিএ’র সম্মিলিত আসনসংখ্যা ১৩৩। যা ম্যাজিক ফিগারের চেয়ে কিছুটা হলেও বেশি। তবে, এবারের ভোটের পর এই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে বলে আশা গেরুয়া শিবিরের। এই ৩৭ আসনের ফলপ্রকাশের পর এনডিএ সার্বিকভাবে ১৪০ আসনে চলে যেতে পারে। আবার বিজেপি একাই ১০৫-এর উপরে চলে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement