shono
Advertisement
Bengaluru

রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে বচসা! রাগে চরম পদক্ষেপ তরুণীর

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুষমা। পাঁচ বছর আগে পুনীত কুমার নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছরের এক পুত্রসন্তানও রয়েছে। সুষমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে তাঁর বচসা হত।
Published By: Subhodeep MullickPosted: 07:27 PM Mar 04, 2026Updated: 07:28 PM Mar 04, 2026

রান্না করা নিয়ে দিনরাত শাশুড়ির সঙ্গে বচসা। তার সঙ্গে পারিবারিক অশান্তি। রাগে ‘আত্মঘাতী’ হলেন বেঙ্গালুরুর এক তরুণী। পেশায় তিনি ছিলেন একজন তথ্যপ্রযুক্তি কর্মী। শুধু তাই নয়, পণের দাবিতে অত্যাচারের অভিযোগও উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।  

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুষমা। পাঁচ বছর আগে পুনীত কুমার নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছরের এক পুত্রসন্তানও রয়েছে। সুষমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে তাঁর বচসা হত। শুধু তা-ই নয়, শাশুড়ি এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনেরাও তাঁর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ। রান্নাঘরেও নাকি প্রবেশ করতে দেওয়া হত না সুষমাকে। দিনরাত তাঁকে হেনস্তা করা হত বলে অভিযোগ।

গত মঙ্গলবার পরিস্থিতি চরমে ওঠে। রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে প্রচণ্ড বচসা হয় সুষমার। এরপর কিছুক্ষণ পরই ঘর থেকে  তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুষমা আত্মঘাতী হয়েছেন। তবে খুনের তত্ত্বটিকে এখনই খারিজ করতে নারাজ তদন্তকারীরা। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement