shono
Advertisement

ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কর্তব্য, মত আদালতের

পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত বলেই মত আদালতের৷ The post ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কর্তব্য, মত আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Mar 01, 2017Updated: 11:44 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কাছে বাধ্যতামূলক কর্তব্য৷ তা কোনওভাবেই দয়া বা দাক্ষিণ্য নয়৷ এক ধর্ষণ মামলার প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারকে এরকম কড়া কথা শোনাল বম্বে আদালত৷

Advertisement

গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

ধর্ষণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক ১৪ বছরের কিশোরী৷ সরকারি যোজনার আওতাতেই তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে সে৷ কিন্তু শুনানি চলার সময়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বড়জোর দু’লক্ষ টাকা দেওয়া যেতে পারে৷ কেননা ধর্ষণের ঘটনা বলে যা বলা হচ্ছে, তাতে দুই পক্ষেরই সহমত ছিল বলে মনে করছে প্রশাসন৷ সরকারের এই মনোভাব মোটেই সন্তুষ্ট করতে পারেননি বিচারকদের৷ শুনানি চলাকালীনই তাঁরা তাঁদের ক্ষোভ গোপন করতে পারেননি৷প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ, এই মনোভাবকে নির্দয় বলে আখ্যা দেয়৷ জানানো হয়, ১৪ বছরের কিশোরী এতটাও পরিণত নয় যে এরকম কোনও সিদ্ধান্ত নেবে৷ তার ফলাফল কী হতে পারে, তাও একজন কিশোরীর পক্ষে বোঝা সম্ভব নয় বলেই মত আদালতের৷ আর এরপরই সরকারের সমালোচনা করে আদালত জানায়, সরকার যদি আবেগ দিয়ে পুরো বিষয়টি বিচার না করে তাহলে কিছুই হবে না৷ সতর্ক করে দিয়ে আদালতের তরফে বলা হয়, যে ক্ষতিপূরণ ধর্ষিতাকে দেওয়া হচ্ছে তা প্রশাসনের বাধ্যতামূলক কর্তব্যের মধ্যে পড়ে৷ তা কখনওই ভিক্ষা বা দয়া-দাক্ষিণ্যের পর্যায়ে পড়ে না৷ পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত বলেই মত আদালতের৷

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

The post ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কর্তব্য, মত আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement