shono
Advertisement
CNG

দু’দিনে দ্বিতীয়বার! দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। একাধিক দেশে বেড়েছে পেট্রল-ডিজেল এবং গ্যাসের দাম। এবার ভারতেও তা বাড়তে শুরু করেছে।
Published By: Subhodeep MullickPosted: 11:09 AM May 17, 2026Updated: 11:09 AM May 17, 2026

দু’দিনের মধ্যে দ্বিতীয়বার। দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম। জানা যাচ্ছে, রবিবার থেকে রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চলে প্রতি কেজি ১ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। তবে পেট্রল এবং ডিজেলের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি।

Advertisement

শুক্রবার দেশজুড়ে বৃদ্ধি পায় পেট্রল এবং ডিজেলের দাম। দিল্লিতে সিএনজির দামও বেড়ে যায়। প্রতি কেজি ২ টাকা করে বাড়ে গ্যাসের দাম। কিন্তু দু’দিনের মধ্যে রাজধানীতে ফের বাড়ল গ্যাসের দাম। এর ফলে বর্তমানে দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম পৌঁছে গিয়েছে ৮০.০৯ টাকায়। নয়ডা এবং গাজিয়াবাদে প্রতি কেজি সিএনজি-র মূল্য ৮৮.৭০ টাকা। গুরুগ্রামে ৮৫.১২, মুজাফ্ফরনগর, মিরাট ও শামলিতে প্রতি কেজি গ্যাসের দাম ৮৮.৫৮ টাকা। কানপুরে ৯১.৪২ টাকা এবং আজমীরে ৮৯.৪৪ টাকা। বিশেষজ্ঞদের মতে, সিএনজি-র দাম বৃদ্ধি গণপরিবহন এবং খুচরো মূল্যস্ফীতিকে বড় ধরনের প্রভাব ফেলবে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। একাধিক দেশে বেড়েছে পেট্রল-ডিজেল এবং গ্যাসের দাম। এবার ভারতেও তা বাড়তে শুরু করেছে। দিল্লিতে গণপরিবহনের একটা বড় অংশ সিএনজি-তে চলে। আর সিএনজি-র দাম বাড়লে বর্ধিত খরচ যাত্রীদের উপরই চাপানো হয়। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সিএনজির দাম বাড়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement