shono
Advertisement

Breaking News

করোনার দ্বিতীয় ধাক্কায় জেরবার ভারত, একদিনে আক্রান্ত প্রায় ৩৬ হাজার

নতুন করে কাঁপুনি ধরাচ্ছে করোনার গ্রাফ।
Posted: 09:49 AM Mar 18, 2021Updated: 09:49 AM Mar 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর উদ্বেগ নয়, এবার রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে করোনা। দেশের একাধিক রাজ্যে এই মারণ ভাইরাস যে দ্বিতীয়বার আঘাত হেনে ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। অথচ, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা একটা সময় ১০ হাজারের নিচে নেমে এসেছিল।

Advertisement

হঠাত করোনার এই বাড়বাড়ন্তের নেপথ্যে সবচেয়ে বড় কারণ মহারাষ্ট্রের মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা। উদ্ধব ঠাকরের রাজ্য শুরু থেকেই করোনার হটস্পট ছিল। দেশের অধিকাংশ রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে ছিল, তখনও মারণ ভাইরাসকে বাগে আনতে পারেনি মহারাষ্ট্র। এখন আবার নতুন করে এই মহারাষ্ট্রই উদ্বেগ বাড়াচ্ছে। স্রেফ গত ২৪ ঘণ্টায় মারাঠাভূমে আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। সম্ভবত মহারাষ্ট্রের জন্যই গোটা দেশের পরিসংখ্যান উদ্বেগজনক মনে হচ্ছে।

[আরও পড়ুন: দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক হওয়া জরুরি, বার্তা মোদির]

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৮৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে বেশ কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬০৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ১৭ হাজার ৭৪১ জন। যা দৈনিক আক্রান্তের কার্যত অর্ধেক। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৫২ হাজার ৩৬৪ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ২৫ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement