shono
Advertisement

Breaking News

ফের ১০ হাজার নিচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, অনেকটা কমল অ্যাকটিভ কেস

একধাক্কায় অনেকটা কমল অ্যাকটিভ কেস।
Posted: 10:00 AM Feb 09, 2021Updated: 10:10 AM Feb 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি যে ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, সে ইঙ্গিত অনেক আগেই মিলেছে। যত দিন যাচ্ছে, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ের দিকে ততই দ্রুত গতিতে এগোচ্ছে ভারত। চলতি মাসের শুরু থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমবেশি ১২-১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু মঙ্গলবার তা আরও অনেকটা কমল। আরও একবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা নামল ১০ হাজারের নিচে। শুধু তাই নয়, এদিন আরও একবার দেশের দৈনিক মৃতের সংখ্যাটা থাকল ১০০-র নিচে। এই নিয়ে টানা চারদিন দেশে মোট মৃতের সংখ্যা থাকল দুই অঙ্কে।

Advertisement

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ১১০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ৪৭ হাজার ৩০৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ১৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম।

[আরও পড়ুন: গ্রেপ্তার লালকেল্লা হিংসার মামলায় অন্যতম অভিযুক্ত গায়ক-অভিনেতা দীপ সিধু]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ১৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটা বেশি। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৬২৫ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৪৮ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৬ লক্ষ ৮৭ হাজার জনের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement