shono
Advertisement
Delhi

উত্তর-পূর্ব ভারতের দুই তরুণীর শ্লীলতাহানি, ছেঁড়া হল পোশাক! ৪ অভিযুক্তকে শনাক্ত দিল্লি পুলিশের

দিল্লি পুলিশ কালকাজি থানায় এফআইআর দায়ের করেছে।
Published By: Biswadip DeyPosted: 05:48 PM May 11, 2026Updated: 05:48 PM May 11, 2026

রাজধানীতে নেহরু প্লেসে উত্তর-পূর্বের দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ওই তরুণীদের অভিযোগ, তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়ার পাশাপাশি, লাঠি নিয়েও তেড়ে গিয়েছিল অভিযুক্তরা। এমনকী বৈষম্যমূলক কথাও বলা হয়েছে! পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্তকেই শনাক্ত করতে পেরেছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার হয়নি।

Advertisement

অভিযোগ, গতকাল রবিবার তাঁরা চা খাচ্ছিলেন একটি হোটেলের কাছে। আচমকাই সেখানে আবির্ভূত হয় চার অভিযুক্ত। এরপরই নাকি তারা বৈষম্যমূলক মন্তব্য করতে থাকে। তরুণীরা বাধা দিলে তর্কাতর্কি শুরু হয়। শেষে তা হিংস্র চেহারা নেয়। অভিযুক্তরা তাঁদের শ্লীলতাহানির পাশাপাশি পোশাকও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। অভিযোগকারিণীদের একজনের অভিযোগ, তাঁকে লাঞ্ছিত করা হয়েছিল। অন্যদিকে আরেকজন দাবি করেছেন, তাঁরা যখন এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাঁদের বাঁশ দিয়ে পেটানো হয়।

তরুণীদের অভিযোগ, তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়ার পাশাপাশি, লাঠি নিয়েও তেড়ে গিয়েছিল অভিযুক্তরা। এমনকী বৈষম্যমূলক কথাও বলা হয়েছে!

দিল্লি পুলিশ কালকাজি থানায় একটি এফআইআর দায়ের করেছে। এতে আঘাত করা, নারীর সম্ভ্রমহানির উদ্দেশ্যে আক্রমণ, অন্যায়ভাবে আটক রাখা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, পিছু নেওয়ার মতো ধারাগুলি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। নানা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও তাদের ধরা যায়নি। এদিকে নির্যাতিতারা দু'জনকেই এইমসে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নির্যাতিতারা তদন্তকারীদের জানিয়েছেন যে, অভিযুক্তদের তাঁদের সামনে হাজির করা হলে তাঁরা তাঁদের শনাক্ত করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement