shono
Advertisement
ED

ভিনেশকে গ্রেপ্তারির পর এবার আইপ্যাক ডিরেক্টরকে তলব ইডির, সোমবারই হাজিরার নির্দেশ

আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষি রাজকে সোমবার দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিতে হবে, সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Published By: Sucheta SenguptaPosted: 10:41 PM Apr 19, 2026Updated: 12:21 AM Apr 20, 2026

বঙ্গভোটের মুখে শাসকদলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ক্রমশ খড়গহস্ত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতি মামলায় গত সপ্তাহে সংস্থার পরিচালক ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করার পর এবার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষি রাজকে তলব করল ইডি। সূত্রের খবর, সোমবারই তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছে। তবে তিনি হাজিরা দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ প্রসঙ্গে আইপ্যাকের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই তলবে অবশ্য রাজনৈতিক অভিসন্ধি দেখছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।

Advertisement

আর্থিক দুর্নীতি মামলায় গত সপ্তাহে সংস্থার পরিচালক ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করার পর এবার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষি রাজকে তলব করল ইডি। সূত্রের খবর, সোমবারই তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছে। তবে তিনি হাজিরা দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ প্রসঙ্গে আইপ্যাকের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।

রবিবার সকালেই আইপ্যাক সংক্রান্ত একটি খবর ঘিরে যথেষ্ট তোলপাড় পড়েছিল। সংস্থাটি নাকি আর রাজ্যে কাজ করবে না। তাই অফিস বন্ধ করে কর্মীদের সকলকে ২০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। যদিও তা নিয়ে তৃণমূল কংগ্রেস পরে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানায়, ভুল খবর ছড়ানো হচ্ছে নির্দিষ্ট কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে। এমনকী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নির্বাচনী প্রচারে বলতে শোনা যায়, ''দরকার হলে আমরা ওদের (আইপ্যাক কর্মীদের) চাকরি দেব।''

আসলে গত সপ্তাহেই আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের ভোটকুশলী সংস্থার অফিসার ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। তারপর ডিরেক্টর ঋষি রাজকে তড়িঘড়ি তলব। তবে সংস্থা সূত্রে খবর, এর আগে যখন সংস্থার কর্ণধার প্রতীক জৈনকে তলব করার সময় ঋষি রাজকেও ডেকে পাঠিয়েছিল ইডি। এর নেপথ্যেও কেন্দ্রীয় সংস্থার অভিসন্ধি খুঁজে পাচ্ছে শাসকদল। যদিও ঋষি রাজের ইডি তলব নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। জানা যাচ্ছে, ঋষি রাজ আইপ্যাক তৈরির সময় থেকেই সংস্থার সঙ্গে যুক্ত। এর আগে বাংলা তো বটেই, একাধিক রাজ্যের বিধানসভা ভোট ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটকুশলী হিসেবে কাজ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement