shono
Advertisement
Kashmiri Pandit

কাশ্মীরজুড়ে ফের পণ্ডিতদের হুমকি! ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ফারুকের প্রশ্ন, ‘অন্য হিন্দুরা নিরাপদে কীভাবে’

সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের নিশানায় নিয়ে জঙ্গিদের তরফে এমন দুটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘যেসব কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়েননি তাঁরা নিরাপদে আছেন এবং থাকবেন। কিন্তু যারা চলে গিয়েছেন এবং এখানে আরএসএসের কর্মসূচি অনুসরণ করছেন এটা তাদের জন্য। আমি আপনাদের আগেও সতর্ক করেছি, এই সব লোকেদের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর রয়েছে।’
Published By: Subhodeep MullickPosted: 08:38 PM Sep 02, 2026Updated: 08:38 PM Sep 02, 2026

উপত্যকায় বেছে বেছে কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিতর্ক বাড়ালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বললেন, “কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়া হলে, অন্য হিন্দুরা কেন হুমকির মুখে পড়ছেন না?” শুধু তাই নয়, গোটা বিষয়টি তিনি ‘ষড়যন্ত্র’ বলেও অভিহিত করেছেন।

Advertisement

বুধবার অনন্তনাগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফারুক। সেখানে তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের বাইরের অনেক হিন্দু এখানে কর্মরত। কিন্তু কেন শুধু পণ্ডিতদেরই হুমকি দেওয়া হচ্ছে? উপত্যকার বাইরের অনেক হিন্দু এখানে পুলিশের ডিজি, ডিআইজি, এসপি পদে কর্মরত। তাঁদের কেন হুমকি দেওয়া হচ্ছে না?” একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফারুক। তাঁর দাবি, এই ধরনের হুমকি আসলে ভয়ের পরিবেশ সৃষ্টি করা। জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া থেকে বিরত রাখার ষড়যন্ত্র এটা। একইসঙ্গে লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ফারুক।  তাঁর সংযোজন, "পুলিশ বাহিনী লেফটেন্যান্ট গভর্নরের অধীনেই রয়েছে। তাঁকেই জিজ্ঞেস করুন, এই হুমকিগুলি কোথা থেকে আসছে?"

সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের নিশানায় নিয়ে জঙ্গিদের তরফে এমন দুটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘যেসব কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়েননি তাঁরা নিরাপদে আছেন এবং থাকবেন। কিন্তু যারা চলে গিয়েছেন এবং এখানে আরএসএসের কর্মসূচি অনুসরণ করছেন এটা তাদের জন্য। আমি আপনাদের আগেও সতর্ক করেছি, এই সব লোকেদের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর রয়েছে।’ এই হুমকি চিঠিতে আহমেদ বিলাল নামে এক ব্যক্তির সই রয়েছে। এহেন হুমকি চিঠি সামনে আসতেই তদন্ত নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চিঠি পাঠিয়েছে ইউনাইটেড লিবারেশন কাউন্সিল। তারা লস্কর-ই-তইবার একটি ফ্রন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement