shono
Advertisement
Jaish Terrorist

দাড়ি কামিয়ে গা ঢাকা কুখ্যাত জইশ জঙ্গির! হামলার ষড়যন্ত্র? ভূস্বর্গে চিরুনি তল্লাশি সেনার

Kashmir: জম্মু-কাশ্মীরের ডোডা জেলার পুলিশ সুপার সন্দীপ মেহতা বলেন, "আমরা খবর পেয়েছি, সইফুল্লা মহিলাদের পোশাক, বোরখা পরে ছদ্মবেশে উপত্যকা ছেড়ে পালানোর পরিকল্পনা করছে।"
Published By: Saurav NandiPosted: 04:07 PM Feb 16, 2026Updated: 05:16 PM Feb 16, 2026

উপত্যকায় এখনও গা ঢাকা দিয়ে রয়েছে জইশ জঙ্গি সইফুল্লা। নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিতে সে ছদ্মবেশও নিয়েছে। দাড়ি কামিয়ে ফেলেছে। মাথাও মুড়িয়েছে। গোপন সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে নিরাপত্তাবাহিনী। শুধু তা-ই নয়, নজর এড়াতে সইফুল্লা এখন বোরখাও পরে বলে জানতে পেরেছে তারা।

Advertisement

জম্মু-কাশ্মীরের ডোডা জেলার পুলিশ সুপার সন্দীপ মেহতা বলেন, "আমরা খবর পেয়েছি, সইফুল্লা মহিলাদের পোশাক, বোরখা পরে ছদ্মবেশে উপত্যকা ছেড়ে পালানোর পরিকল্পনা করছে।" নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, দাড়ি কামানো, মাথা মুড়োনোর পর সইফুল্লাকে কেমন দেখবে হবে, তা আন্দাজ করে একটি ছবি তৈরি করা হয়েছে। সেই ছবিই নানা জায়গায় সাঁটানো হয়েছে জইশ জঙ্গির হদিস পেতে। তাতে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। অর্থাৎ, সইফুল্লার হদিস মিললেই যেন সঙ্গে সঙ্গে নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয়।

গত মাস দুয়েক ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সে রকমই এক অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার 'ডান হাত' ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছে সইফুল্লা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement