shono
Advertisement

Breaking News

Jawaharlal Nehru

বুলডোজারে গুঁড়িয়ে গেল নেহরুর মূর্তি! ‘মুজিবের মতোই…’, বাংলাদেশ টেনে তোপ কংগ্রেসের

কাছাহার জেলায় নেহেরু কলেজের সামনে ২০০০ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসিন্দারা মূর্তিটিকে ভাঙা অবস্থায় দেখেন। তারপরই খবর দেওয়া হয় পুলিশে।
Published By: Subhodeep MullickPosted: 08:43 PM Feb 25, 2026Updated: 09:06 PM Feb 25, 2026

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি! মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের কাছহার জেলায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ২০২৪ সালে উত্তাল বাংলাদেশে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি ভেঙে দিয়েছিল উন্মত্ত জনতা, অসমের ঘটনাটিকে তার সঙ্গেই তুলনা করেছে কংগ্রেস। তবে এবিষয়ে মুখ খোলেনি এখনও পর্যন্ত বিজেপি। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা-ও জানা যায়নি।

Advertisement

কাছাহার জেলায় নেহরু কলেজের সামনে ২০০০ সালে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসিন্দারা মূর্তিটিকে ভাঙা অবস্থায় দেখেন। তারপরই খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, মূর্তিটি নিজে থেকেই ভেঙে পড়েছে। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বুলডোজার দিয়ে মূর্তিটি গুঁড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় থানার পুলিশ আধিকারিক শংকর দয়াল বলেন, "আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন, "নেহরুর মূর্তি ভাঙচুর লজ্জাজনক। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতের ভবিষ্যৎ গঠন করেছিলেন।" তিনি আরও বলেন, "কিছু মানুষ তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য নেহরুকে অপছন্দ করেন। কিন্তু এই ঘটনা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পিতা মুজিবরের মূর্তি ভাঙার কথা মনে করিয়ে দেয়। তার নেপথ্যে উভয়ের পিছনের ধারণা একই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement