আদালতের নির্দেশের পর মঙ্গলবারই দিল্লির সফদরজং হাসপাতাল থেকে মেদান্তে ভর্তি করা হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)। রেফার করা হলেও এখনও অনশন ছাড়েননি এই শিক্ষাবিদ। অনশনের ২৪ দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে তাঁর সঙ্গে দেখা করতে মেদান্তে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) ও জিতেন্দ্র সিং (Jitendra Singh)। আইসিইউ-তে ভর্তি সোনমের স্বাস্থ্য সম্পর্কে বিশদে খোঁজখবর নেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২১ দিন যন্তর মন্তরে অনশনের পর গত শনিবার তাঁকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনার পালটা তাঁকে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে মেদান্ত হাসপাতালে ভর্তির আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টে আবেদন জানান সোনমের স্ত্রী গীতাঞ্জলি। তাঁর সেই আর্জি মঞ্জুর করে আদালত। মঙ্গলবার সন্ধ্যাতেই অ্যাম্বুল্যান্সে করে সোনমকে নিয়ে আসা হয় মেদান্তে। বর্তমানে সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। যদিও এখনও নিজের অনশন ভাঙেননি সোনম।
মঙ্গলবার গভীর রাতে সোনমের স্বাস্থ্যের খোঁজ নিতে মেদান্ত হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সূত্রের খবর, দুই মন্ত্রী সোনমের স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
এই অবস্থার মাঝেই মঙ্গলবার গভীর রাতে সোনমের স্বাস্থ্যের খোঁজ নিতে মেদান্ত হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সূত্রের খবর, দুই মন্ত্রী সোনমের স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। জানা যাচ্ছে, সোনমের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। যদিও তাঁদের আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয়নি। যদিও অনশনের ২৪ দিনের মাথায় কেন্দ্রীয় প্রতিনিধিদের সোনম সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সোনমের সমর্থনে গত কয়েকদিন ধরে রাজধানীতে যে আন্দোলন চলছে তা জাতীয় রাজনীতির অভিমুখ বদলে দিয়েছে। সংসদের বাদল অধিবেশনে বিরোধী দলও পরীক্ষায় অনিয়ম, পড়ুয়াদের উপর লাঠিচার্জের বিরোধিতায় সরকারকে একহাত নিয়েছে। সরকারের তরফেও জানানো হয়েছে, সংসদে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তারা এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
