shono
Advertisement
Delhi

দিল্লিতে লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর উপর হামলা, গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

৪ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। হামলার জেরে গাড়ির কাঁচ গুঁড়িয়ে যায়। পিছনের আসনে বসে থাকা সন্দীপের কাঁধে দুটি গুলি লেগেছে।
Published By: Amit Kumar DasPosted: 02:19 PM Feb 25, 2026Updated: 04:54 PM Feb 25, 2026

দিল্লি আক্রান্ত লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবী! গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির কাশ্মীরি গেটের কাছে। হামলার সময় গাড়িতে ৫ জন ছিলেন। হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন লরেন্সের ( Lawrence Bishnoi) আইনজীবী। এই হামলায় একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলার পর পুলিশের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার কাশ্মীরি গেট এলাকার আইএসবিটির কাছে হনুমান মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন লরেন্সের আইনজীবী দীপক, সন্দীপ-সহ ৫ জন। পথেই তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। এই হামলার পর সিভিল লাইনসের কাছে একটি হোটেলের সামনে চালক গাড়ি থামিয়ে পুলিশকে খবর দেন। জানা যাচ্ছে, ৪ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। হামলার জেরে গাড়ির কাঁচ গুঁড়িয়ে যায়। পিছনের আসনে বসে থাকা সন্দীপের কাঁধে দুটি গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার কাশ্মীরি গেট এলাকার আইএসবিটির কাছে হনুমান মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন লরেন্সের আইনজীবী দীপক, সন্দীপ-সহ ৫ জন। পথেই তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ এই হামলা হয়েছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। আহতকে উদ্ধারের পাশাপাশি হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। এদিকে এই হামলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে হামলার পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির পিছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। রাস্তার উপর আহত অবস্থায় বসে রয়েছেন এক ব্যক্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement