shono
Advertisement
Maharashtra

'কলমা পড়তে জানো?' 'না' বলায় দু'জনকে ছুরির কোপ, পহেলগাঁও ধাঁচে হামলা মহারাষ্ট্রে!

জানা গিয়েছে, অভিযুক্তের নাম জইব জুবায়ের আনসারি। এই হামলার তদন্তে আইএসআইএস জঙ্গি যোগ মিলেছে বলেও জানা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 08:58 AM Apr 28, 2026Updated: 08:58 AM Apr 28, 2026

পহেলগাঁও ধাঁচে হামলা এবার মহারাষ্ট্রে। কলমা পড়তে না পারায় এলোপাথাড়ি ছুরির কোপ মারা হল দু'জনকে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে মিরা রোডে। ঘটনায় ৩১ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম জইব জুবায়ের আনসারি। এই হামলার তদন্তে আইএসআইএস জঙ্গি যোগ মিলেছে বলেও জানা যাচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই যুবকের নাম রাজকুমার মিশ্র ও সুব্রত সেন। এঁরা বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। ঘটনার দিন নির্মীয়মাণ একটি ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোর ৪টে নাগাদ অভিযুক্ত আনসারি সেখানে যান। এবং দু'জনের ধর্মীয় পরিচয় জানতে চান। এরপর জিজ্ঞেস করেন তাঁরা কলমা পড়তে জানেন কিনা। 'না' বলায়। জোর করে কলমা পাঠ করতে বলেন। নিরাপত্তারক্ষীরা রাজি না হওয়ায়, ছুরি বের করে তাদের উপর হামলা চালায় আনসারি। এই হামলায় রাজকুমার গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, সামান্য চোট পেয়েছেন সুব্রত।

অভিযুক্ত যুবক সন্ত্রাসী সংগঠন আইএসআইএস মতাদর্শে উদ্বুদ্ধ ছিলেন। প্রায়শই ওই জঙ্গি সংগঠনের নানা ধরনের ভিডিও দেখতেন। ২০১৯ সাল পর্যন্ত আমেরিকায় ছিলেন আনসারি।

ছুরি দিয়ে হামলা চালানোর পর সেখান থেকে চম্পট দেয় আনসারি। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে আনসারিকে শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত এলাকারই একটি ভাড়া বাড়িতে থাকেন। ঘটনার দেড় ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যুবক সন্ত্রাসী সংগঠন আইএসআইএস মতাদর্শে উদ্বুদ্ধ ছিলেন। প্রায়শই ওই জঙ্গি সংগঠনের নানা ধরনের ভিডিও দেখতেন। ২০১৯ সাল পর্যন্ত আমেরিকায় ছিলেন আনসারি। সেখানে পড়াশুনা শেষ করে ওই বছর ভারতে ফিরে মিরা রোডে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পুলিশ আরও জানতে পেরেছে, অভিযুক্তের বাড়িওয়ালা তাঁকে ৫ই মে-র মধ্যে ভাড়া করা ফ্ল্যাটটি খালি করে দিতে বলেছিলেন। পুলিশ হামলাকারীর কাছ থেকে কিছু অপরাধমূলক সামগ্রীও উদ্ধার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement