shono
Advertisement
Mani Shankar Aiyar

'কেরলে জিতবে বিজয়নের সিপিএমই', ভোটের মুখে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন মণিশঙ্কর আইয়ার

যে পিনারাই বিজয়নের বাম গণতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে সামনেই বিধানসভা ভোটে নামছে কংগ্রেস, কার্যত তাঁর ক্ষমতায় পুনরায় ফেরা নিশ্চিত বলে জানালেন কংগ্রেস জমানার মন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 02:14 PM Feb 17, 2026Updated: 03:24 PM Feb 17, 2026

যে পিনারাই বিজয়নের বাম গণতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে সামনেই বিধানসভা ভোটে নামছে কংগ্রেস, কার্যত তাঁর ক্ষমতায় পুনরায় ফেরা নিশ্চিত বলে অভিমত জানিয়ে হাত শিবিরকে কেরলে ভোটের মুখে অস্বস্তিতে ফেললেন দলের প্রবীণ নেতা ও ইউপিএ জমানার কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রী মণিশঙ্কর আয়ার। কংগ্রেসের নেতারা অবশ্য এক সুরে সঙ্গে সঙ্গে 'আয়ারের বক্তব্য তাঁর ব্যক্তিগত অভিমত, গত কয়েক বছর তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই' বলে জানিয়ে দিয়েছেন।

Advertisement

'ভিশন ২০৩১: ডেভলপমেন্ট ডেমোক্র্যাসি' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ওই মন্তব্য করেছেন আয়ার। মুখ্যমন্ত্রী বিজয়নের উদ্বোধন করা সেমিনারে আয়ার বলেন, 'মুখ্যমন্ত্রীর সামনেই, যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বলেই আমি নিশ্চিত, ফের আর্জি জানাচ্ছি, কেরলকে দেশের সর্বসেরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার রাজ্য করে তুলতে হলে অ্যান্ড রাজ্যের আইনকে বাস্তব অভিজ্ঞতার আলোকে সংশোধন করতে হবে। মুখ্যমন্ত্রী বিজয়নকে বিশেষ ভাবে আবেদন, কংগ্রেসের ফেলে যাওয়া ব্যাটন হাতে তুলে নিন। আপনাকে ধন্যবাদ। কেরলের সমৃদ্ধি কামনা করি।'

পরে ওই মন্তব্য নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে আরও বড় বিতর্ক বাঁধিয়েছেন তিনি। মণিশঙ্কর (Mani Shankar Aiyar) বলেন, "রাহুল গান্ধী ভুলেই গিয়েছেন যে আমি সেই দলের সদস্য। ফলে আমি গান্ধীবাদী, আমি নেহেরুপন্থী, আমি রাজীবপন্থী কিন্তু আমি রাহুলপন্থী নই।" আইয়ার সরাসরি বলছেন, "কেরলে সিপিএম সরকার গঠন করলে অন্তত অনুশাসন থাকবে। কংগ্রেসে কী হচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন। দলের শীর্ষ নেতৃত্ব বিরুদ্ধ মতপন্থীদের সামলাতেই পারেন না।"

আইয়ার সরাসরি বলছেন, "কেরলে সিপিএম সরকার গঠন করলে অন্তত অনুশাসন থাকবে। কংগ্রেসে কী হচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন। দলের শীর্ষ নেতৃত্ব বিরুদ্ধ মতপন্থীদের সামলাতেই পারেন না।"

ভোটের মুখে আইয়ারের এই মন্তব্য কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে। তবে কংগ্রেস নেতাদের সমস্বরে একটাই বক্তব্য, "মণিশঙ্কর আইয়ার কংগ্রেস দলের কেউ নন। দলের সঙ্গে গত ৩-৪ বছর তাঁর কোনও সম্পর্ক নেই।" অতীতে এই আইয়ারের বহু মন্তব্য অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। ২০১৯ লোকসভার আগে মোদিকে 'নীচ আদমি' বলে দলকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন তিনি। সে কারণে তাঁকে বছর ছ'য়েকের জন্য সাসপেন্ডও করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement